আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহীদের একটি বৈঠকে বোমা হামলার ঘটনা

মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহীদের একটি বৈঠকে বোমা হামলার ঘটনা

শিশুসহ নিহত ১৬

মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহীদের একটি বৈঠকে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ ১৬ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার বাসিন্দা ও জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের বরাতে এ তথ্য জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া (আরএফএ)।


বিদ্রোহীরা ম্যাগওয়ে অঞ্চলের একটি বৌদ্ধ বিহারে বৈঠক করার সময় বিমান হামলা চালায় জান্তা সেনারা। কো লিন নামের ওই এলাকার একজন বাসিন্দা জানান, শহরের আহ কি পান পা লুন গ্রামে বৃহস্পতিবার সকালে হামলায় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।


রেডিও ফ্রি এশিয়াকে তিনি আরও বলেন, বিহারে ফায়ার বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। ১১ বা ১২ জনের মতো ঘটনায় মারা যান।

আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগীদের সাহায্যকারী দলগুলোর জানিয়েছে।


উদ্ধারকারী এবং বাসিন্দারা আরএফএকে জানিয়েছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনো অনেক লোক নিখোঁজ রয়েছেন এবং অনেকের লাশ এখনো উদ্ধার করা হয়নি।

অনলাইনে পোস্ট করা ছবিতে বিদ্রোহী যোদ্ধা ও বাসিন্দাদের ধোঁয়া ও ধ্বংসস্তূপের মধ্যে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করতে দেখা যায়। অনেক লাশের মাথা, হাত-পা ও দেহের ক্ষতি হওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

অন্যান্য ছবিতে পোড়া গাছ, জ্বলন্ত কাঠামো এবং বোমা হামলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দস্তার প্রলেপ দেখা গেছে।

আরএফএ আরও বিস্তারিত জানার জন্য জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন টুনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু তিনি উত্তর দেননি। জান্তার সামাজিক বিষয়ক মন্ত্রী ও ম্যাগওয়ে অঞ্চলের মুখপাত্রের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাগাইং, ম্যাগওয়ে ও মান্দালয় অঞ্চল নিয়ে গঠিত মিয়ানমারের কেন্দ্রীয় শুষ্ক অঞ্চলটি সংখ্যাগরিষ্ঠ জাতিগত বর্মন সম্প্রদায়ের জান্তা বিরোধী কেন্দ্রে পরিণত হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত