আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পাকিস্তানের উত্তর ওয়াজির-ইস্তানে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর পৃথক জঙ্গি হামলা

পাকিস্তানের উত্তর ওয়াজির-ইস্তানে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর পৃথক জঙ্গি হামলা

পাকিস্তানের উত্তর ওয়াজির-ইস্তানে গতকাল শনিবার দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর পৃথক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত সাতজন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানে প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  


সূত্রগুলো জানিয়েছে, প্রথম হামলাটি তেহসিল দত্ত খেলের হাসান খেল এলাকায় হয়েছে। সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দলকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটনো হয়। এর কিছুক্ষণ পরেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে নিরাপত্তা বাহিনীর পাঁচজন সদস্য নিহত হয়েছেন। আহত হন দুইজন। 


স্থানীয় সূত্রগুলো জানায়, মির আলির সীমানে দেশটির নিরাপত্তা বাহিনীর চৌকিতে জঙ্গিরা হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য নিহত হয়। হতাহতদের বান্নুতে সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডন বলছে, হামলার পরেই নিরাপত্তা বাহিনী ওই দুই এলাকা ঘিরে রাখে এবং তল্লাশি অভিযান শুরু করে। সম্প্রতি পাকিস্তানে হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা পরিমাণ বেড়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত