আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

নিউ ইয়র্ক আদালতে উত্তেজনাপূর্ণ দিন, সাক্ষ্য দিচ্ছেন ট্রাম্পের ‘শত্রু’

নিউ ইয়র্ক আদালতে  উত্তেজনাপূর্ণ দিন, সাক্ষ্য দিচ্ছেন ট্রাম্পের ‘শত্রু’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলস একটি কথিত যৌন কেলেঙ্কারির ঘটনায় দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় রয়েছেন। নিজের যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে শুনানি চলছে নিউইয়র্কের আদালতে।


বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, আজ আদালতে সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিন। এদিন আদালতে সাক্ষ্য দিতে এসেছেন ট্রাম্পের একসময়ের কাছের ও সাবেক আইনজীবী মাইকেল কোহেন। বর্তমানে তাদের দুইজনের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে।


বিবিসি বলছে, এই মুহূর্তে ট্রাম্প এবং কোহেন একই কোর্টরুমে অবস্থান করছেন। আদালতরুমে কোহেন সাক্ষ্য দেওয়া শুরু করেছেন। তিনি বলেছেন, আমি সরাসরি ট্রাম্পের জন্য কাজ করেছি।


এসময় তিনি উল্লেখ করেছেন, ট্রাম্পই তাকে তার এ চাকরির জন্য প্রস্তাব দেন। কোহেন বলেন, আমি ট্রাম্পের অনেক সমস্যার সমাধান করেছি। ট্রাম্পের কোনো মেইল বা মুঠোফোন ছিল না। আমি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলতাম।

এদিন কোহেন আরও বলেছেন, আমি মাঝে মধ্যে ট্রাম্পের জন্য মিথ্যা বলেছি। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোহেন এখনো আলাদতে সাক্ষ্য দিচ্ছেন এবং প্রসিকিউটর তাকে জেরা করছেন। প্রসিকিউটররা জানিয়েছেন, আরও দুইজন সাক্ষীকে হাজির করা হবে এবং এই সপ্তাহের মধ্যে এই মামলার নিষ্পত্তি হতে পারে।

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির ৩৪টি অপরাধমূলক মামলার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে একটি ছিল, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার পরিশোধ করেন কোহেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত