আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কমলা হ্যারিসের জন্য ভারতের গ্রামে পূজা

কমলা হ্যারিসের জন্য ভারতের গ্রামে পূজা

ওয়াশিংটন ডিসি থেকে ১৪ হাজার কিলোমিটার দূরে দক্ষিণ ভারতের একটি গ্রাম থুলাসেন্দ্রাপুরম। সেখানকার বাসিন্দারা দাবি করেন, তারা মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের একনিষ্ঠ ভক্ত। এই গ্রামেই নির্বাচনের আগে কমালার জন্য চলছে বিশেষ পূজা।


তামিলনাড়ুর সবুজ ধান এবং চিনাবাদাম সমৃদ্ধ গ্রামটিতে হ্যারিসের পূর্বপুরুষ পিভি গোপালন জন্মগ্রহণ করেছিলেন। এরপর এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও সেখানকার বাসিন্দারা গর্বের সঙ্গে কমলা হ্যারিসকে তাদের 'ভূমিকন্যা' বলে দাবি করে আসছেন।


গ্রামজুড়ে দেখা গেছে, হ্যারিসের ছবি সম্বলিত এবং স্থানীয় তামিল ভাষায় তার জন্য শুভকামনা জানিয়ে ব্যানার-বিলবোর্ডও স্থাপন করা হয়েছে। কমলার বিজয় নিশ্চিত করতে স্থানীয় মন্দিরে প্রতিদিন পূজা অনুষ্ঠিত হয়।


স্থানীয় রাজনীতিবিদ এম মুরুকানন্দন বলেন, তিনি (কমলা) জিতবেন কি জিতবেন না, সেটা আমাদের কাছে অপ্রাসঙ্গিক। তিনি যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা ঐতিহাসিক এবং আমাদের গর্বিত করেছে।


কমলা হ্যারিস প্রায়ই তার মা শ্যামলা গোপালন হ্যারিসের ভারতীয় শিকড়ের প্রভাবের কথা বলেছেন। গোপালন হ্যারিস দক্ষিণ ভারতের চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন এবং দিল্লিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর ১৯ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান, মাস্টার্সের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তিন। তিনি একজন খ্যাতিমান স্তন ক্যান্সার গবেষণা বিজ্ঞানী হয়ে ওঠেন।

কমলা হ্যারিস থুলসেন্দ্রপুরম গ্রামে প্রথম গিয়েছিলেন পাঁচ বছর বয়সে। এরপর ২০০৯ সালে নিজের মায়ের দেহাবশেষের ছাই নিয়ে আবারও চেন্নাই যান। এরপর আর ভারতে আসা হয়নি তার। তবে তিনি গ্রাম নিয়ে কিছু বলেননি। এ বিষয়টি নিয়ে গ্রামটির মানুষ কিছুটা ব্যথিত। তা সত্ত্বেও যদি কমলা প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং গ্রামটির কথা একবার উল্লেখ করেন তাহলে সবাই খুশি হবেন বলে জানিয়েছেন এক নারী। বর্তমানে গ্রামটিতে কমালা হ্যারিসের কোনো আত্মীয় স্বজন থাকেন না। তবে সেখানকার একটি মন্দিরে তার নানার নাম রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত