আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

ভারতীয় বংশোদ্ভূত হয়েও ভারতীয়দের ভোট কম পেতে পারেন কমলা

ভারতীয় বংশোদ্ভূত হয়েও ভারতীয়দের ভোট কম পেতে পারেন কমলা

যুক্তরাষ্ট্রে ঐতিহ্যগতভাবে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের ভোট পেয়ে থাকে ডেমোক্রেটিক পার্টি। তবে এবার সেই ভোট পুরোপুরি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে যাচ্ছে না বলে জরিপে দেখা গেছে। অথচ কমলা হ্যারিস নিজেই ভারতীয় বংশোদ্ভূত। 


প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইতিহাস গড়বেন কমলা। তিনি প্রথম নারী এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট হবেন। দেশের মধ্যে ট্রাম্পের সঙ্গে জনপ্রিয়তায় সমানে সমান হলেও ইউরোপে হ্যারিসের জনপ্রিয়তা বেশি।


কার্নেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জরিপে দেখা গেছে, ২০২০ সালে জো বাইডেন যে পরিমাণ ভোট পেয়েছিলেন এবার তার চেয়ে কম ভোট পাবেন কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের মধ্যে ৬১ ভাগ কমলাকে ভোট দেবেন বলে জানিয়েছেন। 

অথচ ভারতীয় বংশোদ্ভূত হয়েও ২০২০ সালে এই হার ছিল ৬৫ শতাংশ। দেশটিতে ৫২ লাখ ভারতীয় বংশোদ্ভূত নাগরিক রয়েছে। ভোটার রয়েছেন ২৬ লাখ। এই হার দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি রয়েছেন মেক্সিকো বংশোদ্ভূত। ২০২০ সালে ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে ৫৬ শতাংশ ভোটার ছিলেন ডেমোক্র্যাটপন্থি। এবার সেই হার কমে দাঁড়িয়েছে ৪৭ শতাংশে।


ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের রিপাবলিকান পার্টিতে আনতে প্রভাব রাখছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও জাতিসংঘে সাবেক মার্কিন দূত নিক্কি হ্যালি, বিবেক রামাস্বামী এবং রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স।—আলজাজিরা 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত