আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সংবাদ প্রকাশ করছে বিবিসি, নিজেদের শতাধিক কর্মীর চিঠি

সংবাদ প্রকাশ করছে বিবিসি, নিজেদের শতাধিক কর্মীর চিঠি

গাজায় যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিবিসি ইসরায়েলের 'পক্ষপাতিত্ব করছে' বলে অভিযোগ তুলেছেন ব্রিটিশ সংবাদমাধ্যমটির শতাধিক কর্মী।
স্থানীয় সময় শুক্রবার (১ নভেম্বর) বিবিসির মহাপরিচালক টিম ডেভির কাছে পাঠানো এক চিঠিতে বিবিসির ১০১ জন নাম প্রকাশ না করা কর্মীসহ মিডিয়া শিল্পের ২৩০ জনেরও বেশি সদস্য সই করেছেন।


চিঠিতে বিবিসিকে 'কোনো ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই' প্রতিবেদন করতে এবং 'ন্যায্যতা, নির্ভুলতা ও যথাযথ নিরপেক্ষতার ওপর জোর দিয়ে সর্বোচ্চ সম্পাদকীয় মানদণ্ডে পুনরায় ফিরে আসার হওয়ার' আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বিবিসি, আইটিভি ও স্কাইয়ের মতো ব্রিটিশ গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর 'নির্ভয়ে প্রমাণ অনুসরণ করাটা দায়িত্ব'।


চিঠিতে বিবিসিকে একাধিক সম্পাদকীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে- ইসরায়েল বাইরের সাংবাদিকদের গাজায় প্রবেশাধিকার দেয় না তা পুনর্ব্যক্ত করা; ইসরায়েলি দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকলে এটি স্পষ্ট করা; নিবন্ধের শিরোনামে ইসরায়েল কোথায় অপরাধী তা স্পষ্ট করা; ২০২৩ সালের অক্টোবরের আগের নিয়মিত ঐতিহাসিক প্রেক্ষাপটসহ সমস্ত সাক্ষাত্কারে ইসরায়েলি সরকার এবং সামরিক প্রতিনিধিদের দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করা।

চিঠিতে সই করা বিবিসির একজন বর্তমান কর্মী দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে বিবিসির কভারেজের কারণে তাদের কয়েকজন সহকর্মী চাকরিও ছেড়ে দিয়েছেন।

তিনি বলেন, আমি আমার পুরো ক্যারিয়ারে কখনো কর্মীদের এমন নিম্ন স্তরের আত্মবিশ্বাস দেখিনি। আমার অনেক সহকর্মী আছেন যারা সাম্প্রতিক মাসগুলোতে বিবিসি ছেড়েছেন, কারণ তারা বিশ্বাস করেন না ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে আমাদের প্রতিবেদন সৎ। তাই আমরা অনেকেই ভয়ের মাত্রায় পক্ষাঘাতগ্রস্ত বোধ করি।

বিবিসির আরেকজন জানিয়েছেন, ইসরায়েলের প্রতি বিবিসির দৃষ্টিভঙ্গিতে 'বিশাল বৈষম্য' দেখা যায়। তাই প্রতিষ্ঠানের জন্য যে কাজ করেন, তার ওপর আস্থা হারাচ্ছেন।

গাজা যুদ্ধ নিয়ে পক্ষপাতিত্বের জন্য বিবিসির সমালোচনা এবারই প্রথম নয়। এর আগেও গাজায় ইসরায়েলি যুদ্ধ নিয়ে বিবিসির প্রতিবেদনের ধাঁচ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

তথ্যসূত্র: আল জাজিরা, প্রেস টিভি

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত