আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি


ইরানকে কড়া বার্তায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান যদি পাল্টা হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আর আটকাতে পারবে না। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
গত ১ অক্টোবর ইসরায়েলে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাবে ইরানে গত ২৬ অক্টোবর অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করেছে, ইরানের তাদের অভিযান সফল হয়েছে এবং তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে। 

ইসরায়েলের এই হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানকে আহ্বান জানায় যে তারা যেন আর পাল্টা হামলা না চালায়। তবে সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি ইসরায়েলে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

গত সোমবার খামেনির বৈঠকের পরেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের তিনজন কর্মকর্তা। আলোচনায় খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি হামলার কোনো জবাব না দেওয়া মানে পরাজয় স্বীকার করে নেওয়া। 

সূত্রের বরাতে গত বুধবার অ্যাক্সিওস এবং সিএনএন জানিয়েছে, ইরান প্রতিশোধ নিতে যুদ্ধের যে পরিকল্পনা করেছে তাতে ইসরায়েলে হামলা মার্কিন নির্বাচনের আগেই হতে পারে।

এরপরেই গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন বার্তা এলো বলে জানিয়েছে অ্যাক্সিওস। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, আমরা ইরানিদের বলেছি এবার আর আমরা ইসরায়েলকে আটকে পারব না এবং আমরা নিশ্চিত হতে পারব না তারা কোথায় হামলা চালাবে। 

মার্কিন এই কর্মকর্তা বলেছেন, তারা ইরানিদের সরাসরি এই বার্তা দিয়েছে। ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন থেকে তেহরানে সুইসের মাধ্যমে এই বার্তা পাঠানো হয়েছে। তবে এনিয়ে মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউজ। 

এদিকে ইসরায়েলি গোয়েন্দারা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরান ইরাকি ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এই হামলা ইরাকি ভূখণ্ড থেকে যৌথভাবে চালাতে পারে ইরান। ইরানের রেভ্যুলেশনারি গার্ড কর্পস এবং শিয়া জঙ্গিরা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে। 

মার্কিন কর্মকর্তাও নিশ্চিত করেছেন, আগামীর দিনগুলোতে এমন ঘটনা হতে পারে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত