আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এয়ার ইন্ডিয়া দু র্ঘ ট না য় প্রত্যেক নি হ ত পরিবার পাবে ১ কোটি রুপি: চন্দ্রশেখরণ

এয়ার ইন্ডিয়া দু র্ঘ ট না য় প্রত্যেক নি হ ত পরিবার পাবে ১ কোটি রুপি: চন্দ্রশেখরণ

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।


টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে এক্সে লিখেছেন, এ মুহূর্তে আমরা কতটা ব্যথিত সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের প্রিয়জন আহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি ও তাদের জন্য প্রার্থনা করছি।


নিহতদের পরিবারকে ১ কোটি রুপি করে দেওয়ার পাশাপাশি এ দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সবার চিকিৎসার ব্যয় বহনের ঘোষণাও দিয়েছে টাটা গ্রুপ।

এয়ার ইন্ডিয়ার এ বিমানটি আছড়ে পড়ে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজে। বিমান পড়ার ঘটনায় কলেজটির অন্তত পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সঙ্গে কলেজটির ছাত্রাবাসও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাটা গ্রুপ জানিয়েছে, কলেজটি পুনর্গঠনে তারা সহায়তা করবে।


বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এটি উড্ডয়নের কিছু সময় পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাটিতে আছড়ে পড়ার আগে বিমানটি ৮২৫ ফুট পর্যন্ত উপরে উঠেছিল। এরপরই এটি নিজে নামা শুরু করে। বিমানটি যখন আছড়ে পড়ছিল তখন সহ-পাইলট জরুরি সাহায্য চেয়ে ‘মে ডে’ কল করেন। ওই সময় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ যোগাযোগ করলেও তাদের আর কোনো সাড়া পাওয়া যায়নি।

বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডলি এটি ছেয়ে ফেলে। এরপর সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

এদিকে বিমান বিধ্বস্তের কিছুক্ষণ পর ওই ফ্লাইটে থাকা যাত্রীদের তালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত এআই ১৭১ ফ্লাইটে ১৬৯ ভারতীয় নাগরিক, ৫৩ ব্রিটিশ নাগরিক, কানাডীয় এক নাগরিক ও পর্তুগালের সাতজন নাগরিক ছিলেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত