আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ফেসবুক লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা

ফেসবুক লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা

ব্যবসায় প্রতারণার শিকার হয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) এক প্রবাসী। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তিনি সংযুক্ত আরব আমিরাতের লাকী রাউন্ড এলাকার ভাড়া বাসার একটি কক্ষে ফেসবুক লাইভ চলাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

দ্রুত সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিহত খায়রুল বশর রানা (৫০) চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বদিউল আলমের ছেলে। দেশে তার বৃদ্ধ মা, স্ত্রী, ১৮ বছর বয়সী মেয়ে ও ১০ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে খায়রুল বশরের শ্যালিকার স্বামী বখতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বসর আত্মহত্যার আগে ফেসবুক লাইভে তার মৃত্যুর জন্য একই উপজেলার সুয়াবিল গ্রামের রফিক নামের এক প্রবাসীকে দায়ী করেছেন। দুবাইয়ে রফিকের সাথে বাশারের মোবাইলে ফোনের যৌথ ব্যবসা ছিল। কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। রফিক দোকানটি দখল এবং বশরের গাড়ির চাবি নিয়ে বশরকে মারধরও করা কথা লাইভে উল্লেখ করেন বশর।

ধর্মপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শোয়াইব সিকদার বলেন, খায়রুল বশর তিন দিন আগেও ফেসবুকে আর্থিক লেনদেন সংক্রান্ত স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে তার লাশ প্রবাসে দাফনের আবেদন জানান। আমরা ফটিকছড়ি ও ধর্মপুর প্রবাসী পরিষদের নেতাদের সাথে মোবাইল ফোনে কথা বলে আইনগত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত