আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্রায় ৫ কোটি ফলের গাছ রোপণের ঘোষণা সৌদি আরবের

প্রায় ৫ কোটি ফলের গাছ রোপণের ঘোষণা সৌদি আরবের

৪০ লাখ লেবু গাছসহ দেশজুড়ে মোট ৪ কোটি ৯০ লাখ ফলের গাছ রোপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। নাগরিকদের ফলের চাহিদা পূরণ, চরমভাবাপন্ন প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন এবং কৃষিজ উৎপাদন বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।

সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এসপিএর প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকার ২০৩০ সালের মধ্যে জ্বালানি তেলের পাশাপাশি দেশটির অন্যান্য অর্থনৈতিক খাতও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে। এরই অংশ হিসেবে এ প্রকল্প নেওয়া হয়েছে। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে আগামী ৭ বছরে ২ ধাপে এসব গাছ রোপন করা হবে।

এর মধ্যে বিভিন্ন প্রজাতির ৪ কোটি ৫০ লাখ ফলের গাছ সৌদির আসির, আলবাহা ও জাজান অঞ্চলে রোপন করা হবে। এছাড়া রাজধানী রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ, নিজরান, কাসিম, মদিনা, আলবাহা, আসির ও জাজানের বিভিন্ন এলাকায় ৪০ লাখ লেবুগাছ লাগানো হবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত