আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ভিন্ন সুরে ট্রাম্পের জন্য ভোট চাইলেন মেলানিয়া

ভিন্ন সুরে ট্রাম্পের জন্য ভোট চাইলেন মেলানিয়া

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প গতকাল মঙ্গলবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হাজার হাজার আমেরিকানের প্রতি সমবেদনা প্রকাশ করে স্বামী ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চাইলেন।


হোয়াইট হাউজের নতুন করে সাজানো রোজ গার্ডেন থেকে রিপাবলিকান পার্টির মহাসম্মেলনে বক্তব্য রাখার সময়ে ফার্স্ট লেডি বলেন মার্চ মাস থেকে আমাদের জীবন সম্পুর্ণ পাল্টে গেছে।

মেলানিয়া বলেন, “আমার গভীর সমবেদনা তাঁদের প্রতি যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন। যাঁরা অসুস্থ্য তাঁদের জন্য থাকছে আমার প্রার্থনা। আমি আপনাদের বলতে চাই আপনারা একা নন।”

ফার্স্ট লেডির এই ভাষণের সুর ছিল প্রথম দু রাতে অন্যদের ভাষণ থেকে সম্পুর্ণ আলাদা যেখানে কেবল লক্ষ্য করা গেছে রাজনৈতিক বাগাড়ম্বর। ট্রাম্পের সমর্থকরা ডেমক্র্যাটিক প্রতিদ্বন্দ্বি জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন এবং মহামারি ও অর্থনীতিতে এর প্রতিকুল প্রভাব ট্রাম্প যে ভাবে মোকাবিলা করেছেন তার প্রশংসা করেন।

মেলানিয়া সেই সব স্বাস্থ্যকর্মীদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা করোনাভাইরাসে  আক্রান্ত লক্ষ লক্ষ লোকের চিকিত্সা করেছেন। তিনি বলেন, “আপনারা আপনাদের দেশকে সবার আগে স্থান দিয়েছেন। সেজন্যে আমি এবং আমার স্বামী আপনাদের প্রতি কৃতজ্ঞ।”

মেলানিয়া ট্রাম্প তার ভাষণে যুক্তরাষ্ট্রে বর্ণবাদজণিত অসন্তোষের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “এটি একটি তিক্ত বাস্তবতা এবং আমরা আমাদের ইতিহাস নিয়ে গর্ব করতে পারি না। আমি জনগণকে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করার আহ্বান জানাবো, বলবো সবাই সুশীল ভাবে একতাবদ্ধ হয়ে আমেরিকার আদর্শের জন্য কাজ করি”। 

তিনি আরও বলেন, “মানুষের গায়ের রং এর উপর ভিত্তি করে আঁচ অনুমান করবেন না।সব কিছু ধ্বংস না করে, আসুন আমরা আমাদের ভুলগুলো উপলব্ধি করি।” 

মেলানিয়া ট্রাম্প তার স্বামীকে পুনঃ নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প কেবল কথার কথা বলেন না, তিনি চান কাজ।






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত