আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নির্বাচনের আগে আর বেকারভাতা পাবেন না কর্মহীন মার্কিনীরা

নির্বাচনের আগে আর বেকারভাতা পাবেন না কর্মহীন মার্কিনীরা

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয় বেকারভাতা বিষয়ক প্রস্তাব ও অর্থ অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের লাখ লাখ বাসিন্দারা দ্বিতীয় বেকারভাতার অর্থ নির্বাচনের আগে পাবেন না। 

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বেকারভাতা নির্ধারণ বিষয়ক মিটিং নির্বাচন পর্যন্ত পেছানো বিষয়ে টুইট করেন। 

ডোনাল্ড ট্রাম্প জানান, হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি মিটিং করতে এখনো আশ্বস্ত নন। এছাড়া নির্বাচনের আগেই সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে এমি কোনি ব্যারেটকে নিযুক্ত করার ব্যাপারেও মিচ ম্যাককনেলকে তোড়জোড় শুরু করতে বলা হয়।

ডোনাল্ড ট্রাম্প টুইটে বলেন, নির্বাচনের আগ পর্যন্ত দ্বিতীয় বেকারভাতা বিষয়ক সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্বাচনের পরই আমি জেতার পর বড় অংকের ভাতা পাশ করানো হবে। পরিশ্রমী আমেরিকান ও ছোট ব্যবসায়ীদের ভাতা দিয়ে সাহায্য করা হবে। 

এর আগে, কর্মহীন বাসিন্দাদের বেকারভাতার জন্য ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার অনুমোদনের প্রস্তাব দিয়েছিলো ট্রাম্প প্রশাসন। তবে হাউজ স্পিকার এই প্রস্তাব নাকচ করে দিয়ে ২ দশমিক ২ ট্রিলিয়ন অর্থ বরাদ্দের দাবি করেন। ফলে সেবারও আলোচনা ব্যর্থ হয়। 

এদিকে, ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোমি পাওয়েল জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে মার্কিন অর্থনীতিতে চাপ সৃষ্টি হচ্ছে। প্রণোদনা কিংবা ভাতা দেওয়ার মতো অবস্থায় নেই যুক্তরাষ্ট্র। এই বিবৃতির পরই ট্রাম্প দ্বিতীয় বেকারভাতার অর্থ নির্বাচনের আগ পর্যন্ত আটকে দিয়েছেন বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত