আপডেট :

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

        একসঙ্গে বৃষ্টি, বন্যা ও তুষারপাতের আশঙ্কা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্যোগের পূর্বাভাস

        চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার ল্যান্ডফিলে গ্যাস বিস্ফোরণ, ক্ষতিগ্রস্তদের হোটেল ও এয়ার পিউরিফায়ার দেবে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        গ্র্যামি ২০২৭-এ নারী শিল্পীদের দাপট, সাতটি করে মনোনয়ন পেলেন চার তারকা

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

নরওয়ের মসজিদে বন্দুকধারীর হামলা

নরওয়ের মসজিদে বন্দুকধারীর হামলা

নরওয়ের রাজধানী অসলোর একটি মসজিদে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। গতকাল শনিবার এই হামলায় একজন গুলিবিদ্ধ হওয়ার পর সন্দেহভাজন হামলাকারীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মিরর’ তাদের অনলাইন মাধ্যমে প্রকাশ করা এক প্রতিবেদনে জানিয়েছে, অসলোতে যে মসজিদে হামলা হয়েছে সেটির নাম আল-নূর ইসলামিক সেন্টার। বন্দুকধারীর হামলায় যে ব্যক্তি আহত হয়েছেন তার অবস্থা কতটা আশঙ্কাজনক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বন্দুকধারী ব্যক্তিটি একজন শেতাঙ্গ। তার মাথায় ছিল হেলমেট এবং শরীরের ছিল বিশেষ এক ধরনের পোশাক।

নরওয়ের স্থানীয় দৈনিক বুদসটিক্কাকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই শ্বেতাঙ্গ বন্দুকধারী হেলমেট এবং ইউনিফর্ম পরিহিত ছিলেন। তার হামলায় এক মুসল্লী গুলিবিদ্ধ হয়েছেন।

রাজধানী অসলোর পুলিশ কর্তৃপক্ষ তাদের টুইটার পেজে এক বার্তার মাধ্যমে জানিয়েছেন, সেখানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তবে মসজিদে বন্দুক হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত