আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পরও থামছে না পরাঘাত, কী বলছেন বিশেষজ্ঞরা

        দুই গাড়ি থামিয়ে ১১ কয়লাখনি শ্রমিককে অপহরণের পর গু লি করে হ ত্যা

        লস এঞ্জেলেসে ভূমিকম্পের মুহূর্ত সরাসরি সম্প্রচারে ধারণ, তখন বিমান নামছিল রানওয়েতে

        চাপের মুখে ব্যাটিং বিপর্যয় কাটাতে কাজ করছে দল, দক্ষিণ আফ্রিকা সিরিজে আশাবাদী তাসকিন

        ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা বাড়লেও মেডিকেয়ার প্রিমিয়ামে কমবে অবসরের সুবিধা

        ২৯ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        সিসার বিষক্রিয়ায় অসুস্থ টাকমাথা ঈগলকে শেষ পর্যন্ত মৃ ত্যু দেওয়া হলো, অসুস্থ পাখির সঙ্গে সেলফি তুলেছিলেন কয়েকজন

        ৫০ দিন ধরে আইসিইর হেফাজতে ফিনিশ স্ত্রী, প্রেসিডেন্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন ইউটিউবারের

        ভূমিকম্পের পর লস এঞ্জেলেস বিমানবন্দরের কাছে আগুনের শিখা, আতঙ্কিত যাত্রীদের জন্য স্বস্তির খবর

        ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর গু লি, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে ১৭ বছরের কিশোর

        ব্রুকলিনে সেতুর নিচে শপিং কার্টে মিলল অজ্ঞাত ব্যক্তির মৃ তদেহ, তদন্তে পুলিশ

        যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা তরুণদের দেশবিরোধী করে তুলছে, অভিযোগ পডকাস্টার জো রোগানের

        ১৪ বছর আগে বড় বোন, এবার ছোট বোন; একই পরিবারের দুই ধ র্ষ ণ-অভিযোগ

        রাখাইন ও কায়াহ রাজ্যে জান্তার বিমান হামলা, নারী-শিশুসহ বহু বেসামরিক মানুষের মৃ ত্যু

        বড়দিনের উপহার পৌঁছে দিতে লস এঞ্জেলেসের গুদামে কাজ করছে ১৭০ রোবট

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, আরও বড় কম্পনের ঝুঁকি নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

        সংক্রমিত মায়ের সন্তানরাও পাচ্ছে না হেপাটাইটিস বি টিকা, নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

        পাবনায় বল্লম-ককটেল নিয়ে থানায় হা ম লা, পুলিশের রাবার বুলেটে ছত্রভঙ্গ হামলাকারীরা

        বাংলাদেশে কারফিউ বা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

        কারখানার কাজে হিউম্যানয়েড রোবট আনতে বড় পদক্ষেপ স্যামসাংয়ের

ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পরও থামছে না পরাঘাত, কী বলছেন বিশেষজ্ঞরা

ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পরও থামছে না পরাঘাত, কী বলছেন বিশেষজ্ঞরা

ভূমিকম্পের পর লস এঞ্জেলেসে একের পর এক পরাঘাত। ছবি:

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেস অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্পের পর একের পর এক পরাঘাত অনুভূত হচ্ছে। শনিবারের মূল ভূমিকম্পের পর রোববার পর্যন্ত শতাধিক পরাঘাত রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক দিন থেকে এক-দুই সপ্তাহ পর্যন্ত কম্পন অব্যাহত থাকতে পারে। এর মধ্যে ৩ মাত্রার ভূমিকম্পও অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

লস এঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে সান্তা মনিকা উপসাগরের নিচে, হারমোসা বিচ উপকূল থেকে প্রায় তিন মাইল দূরে ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এরপর একই এলাকায় একাধিক পরাঘাত সৃষ্টি হয়। ভূমিকম্পের পরাঘাতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

শনিবারের পরাঘাতগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৪ দশমিক ৫ মাত্রার কম্পন। এটি বেলা ১১টা ৪১ মিনিটে অনুভূত হয়। এ ছাড়া দুপুর ২টা ৮ মিনিটে ৪ মাত্রার, ২টা ২৭ মিনিটে ৩ দশমিক ৯ মাত্রার এবং রাত ৮টা ৮ মিনিটে আরও ৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) ভূকম্পনবিদ লুসি জোনসের ভাষ্য অনুযায়ী, এই পরাঘাতের ধারাবাহিকতা গড়ের তুলনায় কিছুটা বেশি সক্রিয় হলেও তা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। তাঁর মতে, আগামী এক থেকে দুই সপ্তাহ ৩ মাত্রার আশপাশের পরাঘাত অনুভূত হতে পারে।

পরাঘাতের কারণে উপকূলীয় কয়েকটি এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ৪ দশমিক ৫ মাত্রার কম্পনের পর ম্যানহাটন বিচের পিয়ার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রেডন্ডো বিচের হারবার প্যাট্রোল নৌকায় করে পিয়ার পরিদর্শন করে। হারমোসা বিচের পিয়ারও কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ের জন্য বন্ধ রাখা হয়।

ভূমিকম্পে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এল সেগুন্ডোর দ্য পয়েন্ট নামের রেস্তোরাঁ ও খুচরা বিপণিবিতানে সাইনবোর্ডের কিছু অংশ খুলে পড়ে। ম্যানহাটন বিচে ভবন পরিদর্শকেরা কয়েকটি স্থাপনায় লাল ও হলুদ সতর্কতামূলক চিহ্ন দিয়েছেন। অন্তত একটি বাড়ির চিমনি ভেঙে পড়ে। লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরেও (এলএএক্স) কয়েকটি কাচ ভেঙে যায় এবং ছাদের একটি টাইল খসে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্পের পর একই এলাকায় পরাঘাত হওয়া স্বাভাবিক। মূল ভূমিকম্পের পর সময়ের সঙ্গে সাধারণত এসব কম্পনের সংখ্যা ও তীব্রতা কমতে থাকে। তবে কোনো কোনো পরাঘাত তুলনামূলক শক্তিশালী হতে পারে। লুসি জোনস জানিয়েছেন, প্রায় ৫ শতাংশ ক্ষেত্রে কোনো পরাঘাত মূল ভূমিকম্পের চেয়েও বড় হতে পারে। সে ক্ষেত্রে আগের ভূমিকম্পটিকে পূর্বকম্পন হিসেবে বিবেচনা করা হয়।

শনিবারের ভূমিকম্প কোন ফল্ট বা চ্যুতির কারণে হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ভূবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেমস ডোলানের ধারণা, এটি পালোস ভার্দেস ফল্ট অথবা এর সঙ্গে যুক্ত কোনো গৌণ রিভার্স ফল্টে ঘটে থাকতে পারে। তবে সমুদ্রের নিচে ভূমিকম্পের উৎস নির্দিষ্ট করা কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ভূকম্পনবিদদের মতে, এই পরাঘাতের ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও নজরদারিতে রাখতে হবে। অধিকাংশ কম্পন ছোট হওয়ার সম্ভাবনা থাকলেও বড় কম্পনের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

শেয়ার করুন

পাঠকের মতামত