পাবনায় বল্লম-ককটেল নিয়ে থানায় হা ম লা, পুলিশের রাবার বুলেটে ছত্রভঙ্গ হামলাকারীরা
পাবনায় বল্লম-ককটেল নিয়ে থানায় হা ম লা, পুলিশের রাবার বুলেটে ছত্রভঙ্গ হামলাকারীরা
বেড়া মডেল থানায় হা ম লার পর ঘটনাস্থলের চিত্র। ক্রেডিট: প্রথম আলো
পাবনার বেড়া মডেল থানায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হা ম লা চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আ গু ন দেওয়া হয় এবং পাবনা-ঢাকা পথে চলাচলকারী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভা ঙ চু র করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট নিক্ষেপ করে।
রোববার (২৯ নভেম্বর) ভোর চারটার দিকে থানার পাশের বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হা ম লা চালান বলে জানিয়েছে পুলিশ।
থানায় হা ম লার খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী থানার ফটকে অবস্থান নেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হা ম লার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, হা ম লাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। হা ম লার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও ফেসবুকে থানায় হা ম লার কথা জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, আগে থেকেই এ ধরনের হা ম লার আশঙ্কায় পুলিশ সতর্ক ছিল। পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ায় অল্প সময়ের মধ্যেই হা ম লাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে।
আলহামরা পরিবহনের অন্যতম মালিক মোমিতুল চৌধুরী জানান, ভা ঙ চু রের ঘটনায় তাঁদের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি মেরামতের জন্য ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এর আগে শনিবার রাত ১০টার দিকে শম্ভুপুর মহল্লার একদল নারী থানার ফটকে এসে বিক্ষোভ করেন। গত ১৯ নভেম্বর থানায় হা ম লা ও ভা ঙ চু রের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির মুক্তির দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়।
এর প্রায় ছয় ঘণ্টা পর রোববার ভোর চারটার দিকে শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে থানায় হা ম লা চালান বলে জানায় পুলিশ। তাঁরা থানার দিকে ইট-পাটকেল ও ফালা-বল্লম নিক্ষেপ করেন। পাশাপাশি কয়েকটি ককটেল বি স্ফো র ণ ঘটান। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে এ অবস্থা চলে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আ গু ন দেওয়া হয় এবং আলহামরা পরিবহনের একটি বাস ভা ঙ চু র করা হয়।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ওসি গোলাম মোস্তফা। পৌর এলাকার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
এর আগে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা তিন দিন দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও হা ম লার ঘটনা ঘটে।
১৯ নভেম্বর সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বেড়া মডেল থানার সামনে অবস্থান নেন। তাঁরা স্লোগান দেওয়ার পাশাপাশি বন্ধ থাকা থানার ফটকে আঘাত করতে থাকেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ওই দিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও আ গু ন দেওয়ার ঘটনা ঘটে।
পরবর্তী দুই দিন পৌরসভার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ২১ নভেম্বর দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসব ঘটনায় দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। কয়েকটি বাড়িঘরে হা ম লা, ভা ঙ চু র ও অ গ্নি সং যোগের ঘটনাও ঘটে।
এসব ঘটনার পর বেড়া মডেল থানার তৎকালীন ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়।
নিউজ ডেক্স
শেয়ার করুন