পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা
পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা
জন নাঙ্গের আকার নারীদের আকর্ষণ করার বৈশিষ্ট্য হিসেবে বিবর্তিত হতে পারে, বলছেন গবেষক। ছবি: Kaspars Grinvalds / Adobe Stock
পুরুষের শারীরিক আকর্ষণীয়তা মূল্যায়নে উচ্চতা, শরীরের গড়ন ও জন নাঙ্গের আকার—তিনটি বৈশিষ্ট্যই ভূমিকা রাখতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, নারীরা তুলনামূলক বড় আকারের জন নাঙ্গযুক্ত পুরুষদের বেশি আকর্ষণীয় হিসেবে মূল্যায়ন করেছেন। তবে আকার বাড়ার সঙ্গে আকর্ষণীয়তা একই হারে বাড়ে না।
২০২৬ সালের ২২ জানুয়ারি PLOS Biology সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে ৮০০-এর বেশি নারী ও পুরুষ অংশ নেন। গবেষকেরা কম্পিউটারে তৈরি ৩৪৩টি পুরুষ অবয়ব ব্যবহার করেন। এসব অবয়বের উচ্চতা, শরীরের গড়ন ও জন নাঙ্গের আকারে ভিন্নতা রাখা হয়েছিল। অংশগ্রহণকারীদের কাছে অবয়বগুলো দেখে আকর্ষণীয়তা ও শারীরিক সক্ষমতা মূল্যায়ন করতে বলা হয়।গবেষণায় নারীরা তুলনামূলক লম্বা, প্রশস্ত কাঁধ ও সরু কোমরবিশিষ্ট এবং বড় আকারের জন নাঙ্গযুক্ত পুরুষদের বেশি আকর্ষণীয় বলে মূল্যায়ন করেন। তবে গবেষকদের পর্যবেক্ষণে শরীরের গড়নের প্রভাব সবচেয়ে বেশি ছিল। উচ্চতা ও আকারের প্রভাবও পাওয়া যায়, কিন্তু তা গড়নের তুলনায় কিছুটা কম।
গবেষণায় আরও দেখা যায়, আকার বাড়ার সঙ্গে আকর্ষণীয়তার মূল্যায়ন বাড়লেও একপর্যায়ে সেই প্রভাব কমতে থাকে। অর্থাৎ, বড় হলেই আকর্ষণীয়তা একই অনুপাতে বাড়বে—এমন নয়। পুরুষের সামগ্রিক গড়ন ও উচ্চতার সঙ্গে আকারের সম্পর্কও মূল্যায়নে ভূমিকা রেখেছে।গবেষকেরা পুরুষ অংশগ্রহণকারীদেরও অন্য পুরুষদের অবয়ব মূল্যায়ন করতে বলেন। তাঁদের কাছে বড় আকারের জন নাঙ্গযুক্ত পুরুষদের তুলনামূলক বেশি শারীরিকভাবে শক্তিশালী ও যৌ ন প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে হয়েছে। গবেষণাটি মানুষের শারীরিক বৈশিষ্ট্য ও আকর্ষণবোধের সম্পর্ক বোঝার ক্ষেত্রে নতুন তথ্য যোগ করেছে।
তবে গবেষণার ফলাফলকে সব নারীর ব্যক্তিগত পছন্দের সার্বজনীন নিয়ম হিসেবে দেখা ঠিক হবে না। এটি নির্দিষ্ট গবেষণা-পরিস্থিতিতে তৈরি অবয়বের ওপর অংশগ্রহণকারীদের মূল্যায়ন নিয়ে করা পরীক্ষা। মানুষের বাস্তব সম্পর্ক ও আকর্ষণবোধে ব্যক্তিত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং অন্যান্য বৈশিষ্ট্যও গুরুত্বপূর্ণ হতে পারে।
নিউজ ডেক্স
শেয়ার করুন