আপডেট :

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

        বন্দুকযুদ্ধে ১১ জন নি হত, উত্তর মেক্সিকোতে গ্রেপ্তার মাদক চক্রের নেতা

        মা দ ক ও অপরাধ ঠেকাতে ম্যাকআর্থার পার্ক ঘিরে ৮ ফুট উঁচু বেড়া দিচ্ছে লস এঞ্জেলেস

        অপ্রাপ্তবয়স্ককে নি পী ড়নের অভিযোগে অভিযুক্ত এলএ স্কুলের বিশেষ শিক্ষা সহকারী

আগাছানাশক রাউন্ডআপে ক্যানসারের অভিযোগ, ক্ষতিপূরণে ৭২৫ কোটি ডলারের চুক্তি অনুমোদন

আগাছানাশক রাউন্ডআপে ক্যানসারের অভিযোগ, ক্ষতিপূরণে ৭২৫ কোটি ডলারের চুক্তি অনুমোদন

রাউন্ডআপ আগাছানাশকের বোতল | ছবি: এএফপি (AFP)

যুক্তরাষ্ট্রে আগাছানাশক পণ্য রাউন্ডআপ ব্যবহারের কারণে ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিযোগে দায়ের করা হাজারো মামলার নিষ্পত্তিতে ৭২৫ কোটি ডলারের সমঝোতা চুক্তি অনুমোদন করেছেন আদালত। শুক্রবার (২০ নভেম্বর) মিসৌরি অঙ্গরাজ্যের একটি আদালত জার্মান প্রতিষ্ঠান বায়ারের প্রস্তাবিত এই চুক্তির অনুমোদন দেন। এর ফলে রাউন্ডআপ ব্যবহারের সঙ্গে নন-হজকিন লিম্ফোমা নামের এক ধরনের রক্তের ক্যানসারের সম্পর্কের অভিযোগে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পাবেন।

মিসৌরির সেন্ট লুইস সার্কিট কোর্টের বিচারক টিমোথি বয়ার চুক্তিটিকে ন্যায্য, যুক্তিসংগত ও পর্যাপ্ত বলে উল্লেখ করেছেন। বায়ার আগামী ১৭ থেকে ২১ বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ ৭২৫ কোটি ডলার পরিশোধ করবে। এই অর্থ বর্তমান ও ভবিষ্যতের যোগ্য দাবিদারদের ক্ষতিপূরণ দিতে ব্যবহার করা হবে। 

বিচারকের অনুমোদিত চুক্তি অনুযায়ী, ক্ষতিপূরণের পরিমাণ ব্যক্তিভেদে আলাদা হবে। রোগীর বয়স, ক্যানসার শনাক্ত হওয়ার সময়, রোগের তীব্রতা এবং রাউন্ডআপ ব্যবহারের ধরন ও মাত্রার ওপর অর্থের পরিমাণ নির্ভর করবে। প্রাথমিক হিসাব অনুযায়ী, একজন আক্রান্ত ব্যক্তি গড়ে ১০ হাজার থেকে ১ লাখ ৬৫ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন।

কৃষি, শিল্প বা মাঠপর্যায়ে দীর্ঘদিন রাউন্ডআপের সংস্পর্শে থাকা কর্মীদের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। অন্যদিকে, বেশি বয়সে ক্যানসার শনাক্ত হওয়া ব্যক্তিদের জন্য অর্থের পরিমাণ কম নির্ধারিত হতে পারে। চুক্তিতে আইনজীবীদের ফি বাবদ ৬০ কোটি ডলারও রাখা হয়েছে। 

বায়ারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতে প্রায় ৬৫ হাজার মামলা ছিল। এসব মামলার বাদীরা দাবি করেন, রাউন্ডআপ ব্যবহারের কারণে তারা নন-হজকিন লিম্ফোমায় আক্রান্ত হয়েছেন। পণ্যটির সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কবার্তা না দেওয়ার অভিযোগও করেন তারা।

রাউন্ডআপের উৎপাদনকারী প্রতিষ্ঠান মনসান্টো ১৯৭৪ সালে পণ্যটি বাজারে আনে। ২০১৮ সালে জার্মান ওষুধ ও কৃষিপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়ার প্রায় ৬ হাজার ৩০০ কোটি ডলারে মনসান্টোকে অধিগ্রহণ করে। এর সঙ্গে রাউন্ডআপসংক্রান্ত হাজারো মামলার আইনি দায়ও বায়ারের ওপর বর্তায়।

রাউন্ডআপের প্রধান সক্রিয় রাসায়নিক উপাদান গ্লাইফোসেট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অধীন আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা ২০১৫ সালে গ্লাইফোসেটকে মানুষের জন্য ‘সম্ভবত ক্যানসার সৃষ্টিকারী’ উপাদান হিসেবে শ্রেণিবদ্ধ করে। তবে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) বলেছে, নির্দেশনা অনুযায়ী ব্যবহার করলে গ্লাইফোসেট মানুষের ক্যানসারের কারণ হওয়ার আশঙ্কা নেই।

বায়ারও শুরু থেকে দাবি করে আসছে, বৈজ্ঞানিক গবেষণা ও বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন অনুযায়ী রাউন্ডআপ নিরাপদ এবং এটি ক্যানসার সৃষ্টি করে না।

চুক্তির বিরোধিতা করেছেন কয়েকজন বাদীপক্ষের আইনজীবী। তাদের অভিযোগ, আক্রান্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত ক্ষতিপূরণের পরিমাণ যথেষ্ট নয়। ভবিষ্যতে যারা ক্যানসারে আক্রান্ত হবেন, তাদের জন্যও চুক্তির শর্তগুলো সীমাবদ্ধতা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

তবে অন্য আইনজীবীদের মতে, দীর্ঘদিন ধরে চলা মামলার অনিশ্চয়তার চেয়ে নির্ধারিত ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা আক্রান্তদের জন্য বেশি কার্যকর হতে পারে।

বিচারক বয়ারও ক্ষতিপূরণ দিতে বিলম্বের ঝুঁকির কথা উল্লেখ করেছেন। তার মতে, সমঝোতা বাতিল হলে গুরুতর অসুস্থ এমনকি শেষ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদেরও ক্ষতিপূরণের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হতে পারে।

বায়ারের প্রধান নির্বাহী বিল অ্যান্ডারসন আদালতের অনুমোদনকে প্রতিষ্ঠানের চলমান ও ভবিষ্যৎ আইনি ঝুঁকি কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তবে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।

এই সমঝোতা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে রাউন্ডআপসংক্রান্ত দীর্ঘদিনের আইনি লড়াইয়ের বড় একটি অংশের নিষ্পত্তি হতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত