আপডেট :

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

        বন্দুকযুদ্ধে ১১ জন নি হত, উত্তর মেক্সিকোতে গ্রেপ্তার মাদক চক্রের নেতা

        মা দ ক ও অপরাধ ঠেকাতে ম্যাকআর্থার পার্ক ঘিরে ৮ ফুট উঁচু বেড়া দিচ্ছে লস এঞ্জেলেস

        অপ্রাপ্তবয়স্ককে নি পী ড়নের অভিযোগে অভিযুক্ত এলএ স্কুলের বিশেষ শিক্ষা সহকারী

        ২০২৮ অলিম্পিকে ড্রোন হামলা ও বিক্ষোভ মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস পুলিশ

        লস এঞ্জেলেস কাউন্টিতে প্রথমবারের মতো রোবোট্যাক্সি সেবা চালু করল জুক্স

        ১৯৯২ সালের মাফিয়া হামলার তদন্তে নাম, মৃ ত অবস্থায় পাওয়া গেল সাবেক পুলিশপ্রধানকে

        আগাছানাশক রাউন্ডআপে ক্যানসারের অভিযোগ, ক্ষতিপূরণে ৭২৫ কোটি ডলারের চুক্তি অনুমোদন

        ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অসাংবিধানিকভাবে ব্যয় বিল পাস, আদালতের রায়

        ইন্ডিয়ানায় পরিবারের চারজনের মৃ ত্যুর কারণ প্রকাশ, মেয়ের ৯১১ কলে উঠে আসে ভয়াবহ তথ্য

        সান্তা ক্লারিটা শেরিফ স্টেশনের বাইরে গাড়ির জানালা ভেঙে ব্যক্তিকে আটক করল আইসিই

        ঝড়ের পানিতে ডুবল সান ফার্নান্দো ভ্যালির ব্যবসাপ্রতিষ্ঠান, ড্রেনেজ সংস্কারের দাবি

        ক্যালিফোর্নিয়ায় প্রবল বন্যার পানিতে ভেসে দুইজনের মৃ ত্যু, উদ্ধার অভিযান

        সোনা কেনার নামে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ, লস এঞ্জেলেসের তিনজন গ্রেপ্তার

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

ছবি: প্রথম আলো

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ বন্ধে বাধ্যতামূলক অন্তর্বর্তীকালীন গাইডলাইন তৈরি ও জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের প্রভাব মূল্যায়নে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি এসব নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগবিশেষজ্ঞ ও আইনবিদদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠন করতে হবে। কমিটিকে অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদমের মাধ্যমে নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়ন করতে হবে।

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের জন্য জাতীয় নীতিমালা তৈরিতে ব্যর্থতার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর চলতি মাসের শুরুতে জনস্বার্থে রিটটি করেন। রিটে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ নিয়ন্ত্রণে জাতীয় নীতিমালা প্রণয়নের ব্যর্থতার বিষয়টি তুলে ধরা হয়। আদালতে আবেদনের পক্ষে নিজেই শুনানি করেন তিনি।

আদালতের আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী ফয়সাল দস্তগীর প্রথম আলোকে বলেন, দেশে এ বিষয়ে কোনো নীতিমালা না থাকায় ১৬ বছরের নিচের শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তাদের মানসিক বিকাশ ও উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অনেকের দৃষ্টিশক্তিসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে বলে একটি গবেষণায় উঠে এসেছে।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ বিশ্বের কয়েকটি দেশে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জনস্বার্থে রিটটি করা হয়েছে।

আইনজীবী ফয়সাল দস্তগীর জানান, রুলে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন এবং ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের জন্য জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত