সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক
লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ
অভিযানে জব্দ করা মেথামফেটামিন। (ছবি: কর্ন কাউন্টি শেরিফ বিভাগ)
লস এঞ্জেলেস কাউন্টিতে দীর্ঘ তদন্তের পর বড় ধরনের মা দ কবিরোধী অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৬৬০ পাউন্ডের বেশি মেথামফেটামিন জব্দ করা হয়েছে। পাশাপাশি মা দ ক তৈরির দুটি গোপন কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তৃতীয় একটি কারখানা চালু হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্ন কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি মা দ ক পাচারকারী চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। গত ১৬ নভেম্বর নর্দার্ন কর্ন কাউন্টিতে একটি গাড়ি থামানোর মধ্য দিয়ে অভিযানের চূড়ান্ত পর্যায় শুরু হয়। পরে পামডেল, ল্যাঙ্কাস্টার ও লেক লস এঞ্জেলেস এলাকায় চারটি স্থানে তল্লাশি চালানো হয়।
অভিযানে মোট ২৫৮ দশমিক ৯ পাউন্ড কঠিন মেথামফেটামিন এবং তরল দ্রবণে থাকা আরও ৪০৫ পাউন্ড মেথামফেটামিন জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক হাজার ডলার নগদ অর্থ উদ্ধার করা হয়।
শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর ইন্টারস্টেট-৫ মহাসড়কের লের্ডো হাইওয়ের কাছে উত্তরমুখী একটি গাড়ি থামান কর্মকর্তারা। গাড়িটিতে তল্লাশি চালিয়ে পাঁচ পাউন্ড মেথামফেটামিন পাওয়া যায় বলে দাবি পুলিশের। এ সময় গাড়িচালক হেক্টর এস্ট্রাডা-হুরতাদো পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়। গাড়ির যাত্রী সিসিলিয়া রোমেরো-রিভেরাকেও গ্রেপ্তার করা হয়।
এরপর কর্ন কাউন্টি শেরিফের মাদকবিরোধী টাস্কফোর্স এবং বিশেষ অভিযান দলের সদস্যরা লস এঞ্জেলেস কাউন্টির চারটি স্থানে তল্লাশি চালান। পামডেলের ইস্ট অ্যাভিনিউ টি স্ট্রিট এবং হেস্টিংস স্ট্রিটের দুটি স্থানে সক্রিয় মেথামফেটামিন প্রক্রিয়াজাতকরণ কারখানার সন্ধান পাওয়া যায়। সেগুলো ভেঙে দেওয়া হয়।
এ ছাড়া লেক লস এঞ্জেলেসের ওয়েলস ফার্গো অ্যাভিনিউয়ের একটি স্থানে তৃতীয় কারখানা চালুর প্রস্তুতি চলছিল বলে তদন্তকারীরা জানতে পারেন। সেটি কার্যক্রম শুরু করার আগেই বন্ধ করে দেওয়া হয়। ল্যাঙ্কাস্টারের বেভিংটন অ্যাভিনিউয়ের আরেকটি স্থানে তল্লাশি চালানো হয়।
কারখানাগুলোতে বিপজ্জনক রাসায়নিক পদার্থ থাকায় সেগুলো নিরাপদে পরীক্ষা ও অপসারণের কাজে লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের স্বাস্থ্য ও বিপজ্জনক পদার্থবিষয়ক বিশেষজ্ঞ দল সহায়তা করে।
অভিযানে গ্রেপ্তার আটজন হলেন হেক্টর এস্ট্রাডা-হুরতাদো (৪৭), সিসিলিয়া রোমেরো-রিভেরা (২৬), হোসে আজায়েল রদ্রিগেজ (২২), হোসে জেত রদ্রিগেজ (২২), মারিও অর্নেলাস-মোরা (২৩), জোভানি এস্ট্রাডা-কোর্তেজ (১৯), মারিও হেসুস রোমেরো-রোচা (৩৩) এবং সোকোরো দে হেসুস হিমেনেস রিভেরা (৩২)।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মা দ ক-সংক্রান্ত বিভিন্ন অপরাধ ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তাদের কর্ন কাউন্টির লের্ডো জাস্টিস ফ্যাসিলিটিতে রাখা হয়েছে।
কর্ন কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মা দ ক পাচারকারী চক্রটির কার্যক্রম বন্ধ করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তদন্তে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অংশ নেয়।
অভিযানে বিপুল পরিমাণ মা দ ক জব্দের পাশাপাশি দুটি কারখানা বন্ধ এবং আরেকটি কারখানার কার্যক্রম শুরুর আগেই প্রতিহত করাকে তদন্তের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন