অপ্রাপ্তবয়স্ককে নি পী ড়নের অভিযোগে অভিযুক্ত এলএ স্কুলের বিশেষ শিক্ষা সহকারী
২০২৮ অলিম্পিকে ড্রোন হামলা ও বিক্ষোভ মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস পুলিশ
লস এঞ্জেলেসে ২০২৮ অলিম্পিকের প্রস্তুতি, LA28 (ABC7 News)
২০২৮ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক ঘিরে ড্রোনের মাধ্যমে সম্ভাব্য আ ক্র ম ণ, বড় ধরনের বি ক্ষো ভ এবং অন্যান্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করছে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি)। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের ৫০টির বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যৌথভাবে এই নিরাপত্তা পরিকল্পনায় কাজ করছে।
লস এঞ্জেলেসে অলিম্পিক আয়োজনের সময় সম্ভাব্য হু ম কি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের নেতৃত্বে আড়াই বছরেরও বেশি সময় ধরে প্রস্তুতি চলছে। সংস্থাটির লস এঞ্জেলেস কার্যালয়ের ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট জেফ স্টোহলার জানিয়েছেন, অলিম্পিকের নিরাপত্তা ব্যবস্থায় ৪০ দিনের বেশি সময় ধরে ২০টি পৃথক নিরাপত্তা বলয় পরিচালনা করতে হবে। তাঁর ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা আয়োজন হতে যাচ্ছে।
আয়োজনের বিভিন্ন ভেন্যুতে নিরাপত্তার জন্য প্রতিদিন প্রায় ৯ হাজার ৪০০ পুলিশ কর্মকর্তার প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এই সংখ্যা লস এঞ্জেলেস পুলিশ বিভাগের মোট সদস্যসংখ্যার চেয়েও বেশি। ফলে স্থানীয় পুলিশ ছাড়াও ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল, লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ এবং অন্যান্য সংস্থার সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।
নিরাপত্তা পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ড্রোনের সম্ভাব্য ব্যবহার। এলএপিডি প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন, কৃষিকাজে ব্যবহৃত স্প্রে ড্রোন কিংবা বি স্ফো র ক বা অন্য ক্ষতিকর উপাদান বহনে সক্ষম ড্রোন বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এসব হু ম কি মোকাবিলায় প্রয়োজনীয় প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইনি অনুমোদন বাড়ানোর কাজ চলছে।
অলিম্পিক চলাকালে বড় ধরনের বি ক্ষো ভের আশঙ্কাও করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে আয়োজন ব্যাহত করার উদ্দেশ্যে বি ক্ষো ভ হতে পারে বলে কর্মকর্তারা মনে করছেন।
ম্যাকডোনেল জানিয়েছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করতে নির্দিষ্ট বি ক্ষো ভস্থল রাখা হবে। সেখানে মানুষ তাঁদের মতামত প্রকাশ করতে পারবেন। তবে কোনো বি ক্ষো ভ স হিং সতায় রূপ নিলে বা অন্যদের নিরাপত্তার জন্য হু ম কি তৈরি করলে পুলিশ ব্যবস্থা নেবে।
অন্যদিকে, ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের কমিশনার শন ডুরিয়ে জানিয়েছেন, অলিম্পিকের জন্য নির্ধারিত ৩৬৯ মাইলের বিশেষ সড়ক নেটওয়ার্কে যান চলাচল সচল রাখাও বড় দায়িত্ব হবে। এ সময় লস এঞ্জেলেস কাউন্টিতে সংস্থাটির সদস্যসংখ্যা বাড়িয়ে দুই হাজারের বেশি করার পরিকল্পনা রয়েছে।
লস এঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, অলিম্পিকের নিরাপত্তায় ৫০টির বেশি সংস্থা কাজ করবে। আন্তর্জাতিক এই আয়োজনকে নিরাপদ করতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত অলিম্পিককে লক্ষ্য করে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হু ম কি শনাক্ত করা হয়নি। আগাম প্রস্তুতির অংশ হিসেবেই সম্ভাব্য ঝুঁকিগুলো বিবেচনায় নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন