আপডেট :

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

        কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

        ১৩ বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর আসছে গেমিং দুনিয়ার আলোচিত জিটিএ ৬

        ক্যালিফোর্নিয়ায় আবাসন সংকট সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন করে জটিলতায় বাড়ি নির্মাণ

        নতুন মেয়র নিতিয়া রমন, ভবিষ্যতে কীভাবে বদলাতে পারে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

        শিশুদের নি র্যা তনের ভিডিও সরানো না হলে স্পেনে টিকটক বন্ধের দাবি সরকারের

        যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের করসীমা পরিবর্তন, একক ও দম্পতিদের জন্য বাড়ছে করমুক্ত আয়

        কোচেল্লা ২০২৭ মাতাবেন দুয়া লিপা, এসজেডএ ও টেম ইমপালা, থাকছেন ম্যাডোনাও

        ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা, শোবার ঘরের একটি যন্ত্র নিয়ে গবেষণায় চমক

        ইউএসডিএর নতুন প্রস্তাবে খাদ্য সহায়তা হারাতে পারেন ৬৩ লাখ মার্কিন নাগরিক

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে আটকে নিখোঁজ ২৪ বছর বয়সী তরুণী

        ১৪ বছরের কিশোরকে দিয়ে অনলাইনে পোশাক বিক্রির কাজ, মানবপাচারের অভিযোগে ক্যালিফোর্নিয়ায় ব্যক্তি আটক

        জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ নিউজমের

        দায়িত্ব গ্রহণের প্রস্তুতি, প্রশাসনিক দল ঘোষণা করলেন গভর্নর-নির্বাচিত জেভিয়ার বেসেরা

        রামানের মেয়র প্রার্থিতার বিরোধিতা করেছিলেন সহকর্মীরা, জয়ের পর দিচ্ছেন পূর্ণ সমর্থনের আশ্বাস

        নর্থ হলিউডে পথচারীদের ওপর উঠে গেল এসইউভি, প্রাণ গেল তিনজনের

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

ট্রাম্পকে ঘিরে তদন্ত নিয়ে হোয়াইট হাউসের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের বিরুদ্ধে তদন্তের পরিকল্পনা করা ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের মুখে পড়ার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। কংগ্রেসের তদন্ত কার্যক্রমকে ভয় দেখানো বা প্রশাসনের কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা অপরাধের পর্যায়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউসের শীর্ষ আইনজীবী।

সোমবার হোয়াইট হাউসের কাউন্সেল উইল শার্ফ প্রতিনিধি পরিষদের ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়াকে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, কংগ্রেসের তদন্ত কার্যক্রমের পেছনে অবশ্যই বৈধ আইন প্রণয়নসংক্রান্ত উদ্দেশ্য থাকতে হবে। নির্বাহী বিভাগের কর্মকর্তাদের ভয় দেখানো, তাঁদের দায়িত্ব পালনে বাধা দেওয়া কিংবা কাউকে হয়রানি করার জন্য তদন্তের ক্ষমতা ব্যবহার করা হলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর প্রতিনিধি পরিষদে দলটি সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে রবার্ট গার্সিয়া শক্তিশালী ওভারসাইট কমিটির চেয়ারম্যান হওয়ার কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের পরিকল্পনা করছেন তিনি।

নির্বাচনে জয়ের পর গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে ‘আইনজীবী নিয়োগ করুন’ বলে মন্তব্য করেছিলেন। তাঁর এই বক্তব্যের পাশাপাশি ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের বিভিন্ন প্রকাশ্য মন্তব্যকে চিঠিতে উল্লেখ করেছেন শার্ফ। তাঁর অভিযোগ, এসব বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, তদন্তের ক্ষমতা বৈধ আইন প্রণয়নের পরিবর্তে প্রশাসনের কর্মকর্তাদের ভয় দেখানো ও হয়রানির কাজে ব্যবহার করা হতে পারে।

তবে হোয়াইট হাউসের এই হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছেন গার্সিয়া। তাঁর বক্তব্য, কংগ্রেসের তদন্ত ও নজরদারির ক্ষমতা মার্কিন সংবিধানের প্রথম অনুচ্ছেদ থেকে এসেছে। এ জন্য হোয়াইট হাউসের অনুমতির প্রয়োজন নেই। তিনি বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার অনুসন্ধানের জন্যই ভোটাররা ডেমোক্র্যাটদের দায়িত্ব দিয়েছেন।

গার্সিয়া আরও বলেন, কংগ্রেস সরকারের একটি স্বতন্ত্র ও সমমর্যাদার শাখা। তাই প্রেসিডেন্টের আইনজীবী কিংবা বিচার বিভাগের হুমকিতে তাঁরা তদন্তের পরিকল্পনা থেকে সরে দাঁড়াবেন না।

ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্তের তালিকায় রয়েছে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক কার্যক্রম, পরিবারের সদস্যদের সম্পদ বৃদ্ধি, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল থেকে জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠানের পাওয়া ২ বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা। এ ছাড়া ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়ের আয়োজনের অর্থায়ন, পেন্টাগনের সঙ্গে ট্রাম্প পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চুক্তি এবং হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণে করপোরেট অনুদানের বিষয়ও তদন্তের আওতায় আসতে পারে।

অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) কার্যক্রম এবং দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনসংক্রান্ত তদন্ত পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখার পরিকল্পনাও রয়েছে ডেমোক্র্যাটদের।

এদিকে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চও বলেছেন, ডেমোক্র্যাটদের বক্তব্যে হুমকির উপাদান থাকলে তা তদন্তের বিষয় হতে পারে। তবে তিনি একই সঙ্গে স্বীকার করেছেন, কংগ্রেসের নিজস্ব তদন্ত ও নজরদারির সাংবিধানিক ক্ষমতা রয়েছে এবং এ বিষয়ে বিচার বিভাগের কংগ্রেসের সঙ্গে কাজ করার দায়িত্ব আছে।

নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার আগেই দুই পক্ষের মধ্যে এই বিরোধ যুক্তরাষ্ট্রের নির্বাহী বিভাগ ও আইনসভার সাংবিধানিক ক্ষমতা নিয়ে বড় ধরনের বিতর্কের ইঙ্গিত দিচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত