আপডেট :

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

        কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

        ১৩ বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর আসছে গেমিং দুনিয়ার আলোচিত জিটিএ ৬

        ক্যালিফোর্নিয়ায় আবাসন সংকট সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন করে জটিলতায় বাড়ি নির্মাণ

        নতুন মেয়র নিতিয়া রমন, ভবিষ্যতে কীভাবে বদলাতে পারে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

        শিশুদের নি র্যা তনের ভিডিও সরানো না হলে স্পেনে টিকটক বন্ধের দাবি সরকারের

        যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের করসীমা পরিবর্তন, একক ও দম্পতিদের জন্য বাড়ছে করমুক্ত আয়

        কোচেল্লা ২০২৭ মাতাবেন দুয়া লিপা, এসজেডএ ও টেম ইমপালা, থাকছেন ম্যাডোনাও

        ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা, শোবার ঘরের একটি যন্ত্র নিয়ে গবেষণায় চমক

        ইউএসডিএর নতুন প্রস্তাবে খাদ্য সহায়তা হারাতে পারেন ৬৩ লাখ মার্কিন নাগরিক

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে আটকে নিখোঁজ ২৪ বছর বয়সী তরুণী

        ১৪ বছরের কিশোরকে দিয়ে অনলাইনে পোশাক বিক্রির কাজ, মানবপাচারের অভিযোগে ক্যালিফোর্নিয়ায় ব্যক্তি আটক

        জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ নিউজমের

        দায়িত্ব গ্রহণের প্রস্তুতি, প্রশাসনিক দল ঘোষণা করলেন গভর্নর-নির্বাচিত জেভিয়ার বেসেরা

        রামানের মেয়র প্রার্থিতার বিরোধিতা করেছিলেন সহকর্মীরা, জয়ের পর দিচ্ছেন পূর্ণ সমর্থনের আশ্বাস

        নর্থ হলিউডে পথচারীদের ওপর উঠে গেল এসইউভি, প্রাণ গেল তিনজনের

ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

জো বাইডেনের ক্যানসার ও নির্বাচন নিয়ে নতুন মন্তব্য

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে যদি তিনি জানতে পারতেন যে তাঁর ক্যানসার হয়েছে, তাহলে তিনি নির্বাচনে অংশ নিতেন না। এমনকি নিজের শারীরিক অসুস্থতার পেছনে ক্যানসারের কারণ জানলে প্রেসিডেন্টের দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বাইডেন। তাঁর আসন্ন স্মৃতিকথা প্রকাশের আগে ডেলাওয়ারের উইলমিংটনে নিজের বাড়িতে এই সাক্ষাৎকার দেন তিনি।

বাইডেন বলেন, ক্যানসারের কারণে তাঁর শারীরিক দুর্বলতা ও অসুস্থতা তৈরি হচ্ছিল—এ কথা আগে জানা থাকলে তিনি ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেন না। তাঁর ভাষায়, ক্যানসারে আক্রান্ত ৮০ বছর বয়সী কোনো ব্যক্তির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।

২০২৫ সালে হোয়াইট হাউস ছাড়ার কয়েক মাস পর বাইডেনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকেরা জানান, রোগটি শরীরের অন্য অংশে, বিশেষ করে হাড়ে ছড়িয়ে পড়েছে। এটি মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যানসার হিসেবে শনাক্ত করা হয়।

তবে প্রেসিডেন্ট থাকাকালে নিজের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ ছিল না বলে দাবি করেছেন বাইডেন। তাঁর মতে, বয়স বেশি হলেই কেউ প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অযোগ্য হয়ে যান না। বরং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিশ্বনেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তাঁকে দায়িত্ব পালনে এগিয়ে রেখেছিল।

সাক্ষাৎকারে ২০২৪ সালের জুনে তৎকালীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্ক নিয়েও কথা বলেন তিনি। ওই বিতর্কে বাইডেনের দুর্বল পারফরম্যান্সের পর ডেমোক্র্যাটদের মধ্যে তাঁর বয়স ও নির্বাচনে জয়ের সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ে। তবে বাইডেন মনে করেন, বিতর্কটি তেমন গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ছিল না। তিনি ভেবেছিলেন, পরে আরেকটি বিতর্ক হবে।

ওই বিতর্কের কয়েক সপ্তাহ পর নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন। নিজের পরিবর্তে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানান। পরে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেলেও সাধারণ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন হ্যারিস।

এদিকে বাইডেনের ছেলে হান্টার বাইডেন জানিয়েছেন, তাঁর বাবার ক্যানসার ছড়িয়ে পড়েছে এবং এতে তিনি শারীরিকভাবে বেশ কষ্ট পাচ্ছেন। অন্যদিকে বাইডেন বলেছেন, সাম্প্রতিক পরীক্ষার ফল আশাব্যঞ্জক এবং রোগটি নতুন করে আর ছড়ানোর প্রমাণ পাওয়া যায়নি।

নিজের স্মৃতিকথা প্রমিজ মি, আমেরিকা প্রকাশের আগে দেওয়া এই সাক্ষাৎকারে বাইডেন তাঁর রাজনৈতিক জীবন, স্বাস্থ্য এবং ২০২৪ সালের নির্বাচনী সিদ্ধান্ত নিয়েও বিস্তারিত কথা বলেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত