আপডেট :

        জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ নিউজমের

        দায়িত্ব গ্রহণের প্রস্তুতি, প্রশাসনিক দল ঘোষণা করলেন গভর্নর-নির্বাচিত জেভিয়ার বেসেরা

        রামানের মেয়র প্রার্থিতার বিরোধিতা করেছিলেন সহকর্মীরা, জয়ের পর দিচ্ছেন পূর্ণ সমর্থনের আশ্বাস

        নর্থ হলিউডে পথচারীদের ওপর উঠে গেল এসইউভি, প্রাণ গেল তিনজনের

        রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে গ্রেপ্তার মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা

        চীনা গুপ্তচর সন্দেহে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক তদন্তে বড় মার্কিন আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ এনভিডিয়ার

        ফ্লোরিডায় বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েকে শিকল দিয়ে বেড়ায় বেঁধে রাখার অভিযোগে মা গ্রেপ্তার

        ইতিহাস গড়ল লস এঞ্জেলেস, মেয়রসহ তিন নগর পদে দায়িত্ব পাচ্ছেন এশীয় আমেরিকানরা

        নভেম্বরেও গ্রীষ্মের উত্তাপ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

        পৃথিবী থেকে ১ হাজার আলোকবর্ষ দূরের গ্রহ হঠাৎ অদৃশ্য, রহস্যের সমাধান করলেন জ্যোতির্বিজ্ঞানীরা

        বিক্রি কমায় ঋণের চাপে ক্যালিফোর্নিয়ার আরেক নামী ওয়াইনারি, বন্ধ হওয়ার শঙ্কা

        প্রায় ৫০ বছর ধরে বন্ধ এলএ মহাসড়ক, এবার এল নিনোর ঝড়ে টিকে থাকা নিয়ে শঙ্কা

        বীমা কোম্পানির প্রিমিয়াম বাড়ানোর বিরোধিতা, চাকরি হারানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার বিচারকের

        ক্যালিফোর্নিয়া ছেড়ে টেক্সাসে পাড়ি, এবার ডেমোক্র্যাটদের নীল ঢেউয়ে বদলে যাচ্ছে রাজ্য

        চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং

        সান্তা বারবারা হাফ ম্যারাথনে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৯ দৌড়বিদ

        পরীক্ষায় মিলছে নতুন বিষাক্ত রাসায়নিক, নিরাপদ গাঁজা নিশ্চিত করতে হিমশিম ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেস কাউন্টির নির্বাচিত নির্বাহী পদে প্রার্থী হতে কাগজ জমা দিলেন লিন্ডসে হরভাথ

        ক্যালিফোর্নিয়ায় চিকিৎসা গবেষণায় ৮৪০ কোটি ডলারের বন্ড অনুমোদন করলেন ভোটাররা

        লস এঞ্জেলেস বিমানবন্দরে মাঝআকাশে সংঘর্ষের মুখে এয়ার ফ্রান্স ও আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ

রামানের মেয়র প্রার্থিতার বিরোধিতা করেছিলেন সহকর্মীরা, জয়ের পর দিচ্ছেন পূর্ণ সমর্থনের আশ্বাস

রামানের মেয়র প্রার্থিতার বিরোধিতা করেছিলেন সহকর্মীরা, জয়ের পর দিচ্ছেন পূর্ণ সমর্থনের আশ্বাস

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে নিতিয়া রামানের বিরোধিতা করেছিলেন সিটি কাউন্সিলের প্রায় সব সহকর্মী। নির্বাচনে বর্তমান মেয়র কারেন বাসকে সমর্থন দিয়েছিলেন তারা। কিন্তু রামানের জয়ের পর সেই অবস্থানে পরিবর্তন এসেছে। এখন নতুন মেয়রকে সহযোগিতা এবং একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিল সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) লস এঞ্জেলেস সিটি হলে কাউন্সিলের বৈঠকে রামানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো কাউন্সিলের বৈঠকে অংশ নেন তিনি। এ সময় সহকর্মীরা ফুল, আনুষ্ঠানিক অভিনন্দন এবং করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

কাউন্সিল সদস্য কারেন প্রাইস নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, নির্বাচনের সময় তিনি রামানকে সমর্থন করেননি। তবে এখন তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, ‘খোলাখুলিভাবে বলছি, গত সপ্তাহে আমি আপনাকে সমর্থন করিনি। কিন্তু এখন আপনার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’

নির্বাচনের আগে রামানের সঙ্গে কয়েকজন কাউন্সিল সদস্যের সম্পর্ক বেশ তিক্ত হয়ে উঠেছিল। বিশেষ করে কারেন বাসকে চ্যালেঞ্জ জানিয়ে মেয়র নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন বাসের ঘনিষ্ঠ সহযোগীরা।

কাউন্সিল সদস্য মনিকা রদ্রিগেজ রামানের সিদ্ধান্তকে ‘জঘন্য’ এবং ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে ইমেলদা পাদিলা রামানের নেতৃত্বাধীন আবাসন ও গৃহহীনতা বিষয়ক কমিটির কার্যক্রমকে ‘অনুৎপাদনশীল’ বলে সমালোচনা করেছিলেন। কাউন্সিল সদস্য ট্রেসি পার্কও রামানের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

এমনকি ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) সদস্য এবং রামানের রাজনৈতিক মতাদর্শের কাছাকাছি থাকা কাউন্সিল সদস্য ইউন্নিসেস হার্নান্দেজ, ইয়েসাবেল হুরাডো ও হুগো সোটো-মার্টিনেজও নির্বাচনে বাসকে সমর্থন দিয়েছিলেন।

তবে নির্বাচনে জয়ের পর পরিস্থিতি বদলেছে। রদ্রিগেজ বলেছেন, যেসব বিষয়ে তাদের মধ্যে ঐকমত্য রয়েছে, সেসব ক্ষেত্রে তারা একসঙ্গে কাজ করবেন। আর মতপার্থক্য থাকলে তিনি তার বিরোধিতা করবেন।

রামানও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন। বৈঠকে তিনি বলেন, তারা সবাই লস এঞ্জেলেসকে ভালোবাসেন এবং শহরটিকে আরও উন্নত করতে চান। লক্ষ্য অর্জনের পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকতেই পারে। তবে সেই পার্থক্য পেরিয়ে সবার জন্য গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে তিনি কাজ করতে চান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাউন্সিল সদস্যদের এই অবস্থান পরিবর্তনের পেছনে বাস্তব রাজনৈতিক হিসাবও রয়েছে। পোমোনা কলেজের রাজনীতির অধ্যাপক সারা সাধওয়ানি বলেন, মেয়র শহরের বাজেট অনুমোদন করেন এবং বিভিন্ন কাউন্সিল সদস্যের অগ্রাধিকারমূলক বিষয়গুলো সামনে আনার ক্ষমতা রাখেন। ফলে নতুন মেয়রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাদের জন্য গুরুত্বপূর্ণ।

সাবেক কাউন্সিল সদস্য ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, লস এঞ্জেলেসের প্যাট ব্রাউন ইনস্টিটিউটের পরিচালক মাইক বোনিনের মতে, রামানের সঙ্গে কাউন্সিলের সম্পর্ক নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা কিছুটা অতিরঞ্জিতও হতে পারে। অধিকাংশ কাউন্সিল সদস্যই নিজেদের এলাকার উন্নয়নে কাজ করতে চান। তাই নতুন মেয়রের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্ক বজায় রাখা তাদের জন্য সুবিধাজনক হবে না।

রামানের সামনে এখন বড় চ্যালেঞ্জ হবে সিটি কাউন্সিলের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা। বিশেষ করে শহরের বাজেট, গৃহহীনতা সংকট, আবাসন ব্যয় এবং নগরসেবার উন্নয়নে কাউন্সিলের সহযোগিতা তার জন্য গুরুত্বপূর্ণ।

কাউন্সিল প্রেসিডেন্ট মারকুইস হ্যারিস-ডসনও রামানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচনী প্রচারে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হলেও হ্যারিস-ডসন বলেছেন, তারা ছয় বছর ধরে একসঙ্গে কাজ করছেন। নয় মাসের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা তাদের দীর্ঘদিনের কর্মসম্পর্ক নষ্ট করবে না বলে তিনি মনে করেন।

আগামী ১৪ ডিসেম্বর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে রামানের। এরপর তাকে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি বিভক্ত সিটি কাউন্সিলকে সঙ্গে নিয়ে এগোতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত