আপডেট :

        আগাছানাশক রাউন্ডআপে ক্যানসারের অভিযোগ, ক্ষতিপূরণে ৭২৫ কোটি ডলারের চুক্তি অনুমোদন

        ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অসাংবিধানিকভাবে ব্যয় বিল পাস, আদালতের রায়

        ইন্ডিয়ানায় পরিবারের চারজনের মৃ ত্যুর কারণ প্রকাশ, মেয়ের ৯১১ কলে উঠে আসে ভয়াবহ তথ্য

        সান্তা ক্লারিটা শেরিফ স্টেশনের বাইরে গাড়ির জানালা ভেঙে ব্যক্তিকে আটক করল আইসিই

        ঝড়ের পানিতে ডুবল সান ফার্নান্দো ভ্যালির ব্যবসাপ্রতিষ্ঠান, ড্রেনেজ সংস্কারের দাবি

        ক্যালিফোর্নিয়ায় প্রবল বন্যার পানিতে ভেসে দুইজনের মৃ ত্যু, উদ্ধার অভিযান

        সোনা কেনার নামে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ, লস এঞ্জেলেসের তিনজন গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ার গুদামে অভিযান, ৬২ জন গ্রেপ্তার; জব্দ ২৮ কোটি ডলারের গাঁজা

        পাসাডেনায় উদ্ধার ৩৮ কুকুরের নতুন ঠিকানা দরকার, দত্তক নিতে আহ্বান

        অস্বাভাবিক জোয়ার ও ঝড়ের আশঙ্কা, আগামী সপ্তাহে ঝুঁকিতে ক্যালিফোর্নিয়া উপকূল

        ভোররাতে ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লস এঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা

        লস এঞ্জেলেসের প্রশাসনিক পরিবর্তনে রূপান্তর দলের নেতৃত্ব দেবেন কন্যান্ট ও কিফার

        অপরাধের পথ থেকে সন্তানকে ফেরাতে চেয়েছিলেন, এখন ছেলের বিরুদ্ধেই হ ত্যার অভিযোগ

        এআই শেয়ারের দরপতনে নাসডাকের বড় ধস, বছরজুড়ে অর্জিত সব মুনাফা হারাল প্রযুক্তি খাত

        ১২ জনের মৃ ত্যুর কারণ প্যালিসেডস দাবানল, অগ্নিসংযোগের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি

        কোরিয়াটাউনে মানসিক সংকটে থাকা ব্যক্তিকে গু লি, এলএপিডি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে না প্রসিকিউটররা

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

সোনা কেনার নামে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ, লস এঞ্জেলেসের তিনজন গ্রেপ্তার

সোনা কেনার নামে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ, লস এঞ্জেলেসের তিনজন গ্রেপ্তার

ছবি: KTLA5

ক্যালিফোর্নিয়ার র‍্যাঞ্চো মিরাজ শহরে এক বয়স্ক ব্যক্তিকে ১ লাখ ডলারের বেশি মূল্যের সোনা কিনতে বাধ্য করার অভিযোগে লস এঞ্জেলেস কাউন্টির তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণার মাধ্যমে ওই ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা তদন্তকারীদের।

রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গত শুক্রবার র‍্যাঞ্চো মিরাজের হাইওয়ে ১১১-এর ৭০০০০ ব্লকের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতারণার সন্দেহজনক ঘটনা জানানো হলে তদন্ত শুরু হয়। পাম ডেজার্ট শেরিফ স্টেশনের কর্মকর্তারা সেখানে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন।

তদন্তে জানা যায়, এক বয়স্ক ব্যক্তিকে ১ লাখ ডলারের বেশি মূল্যের সোনা কেনার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁকে বলা হয়, সোনা না কিনলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীরা লেনদেনটি আটকে দেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার বারমুডা ডিউনস এলাকার ওয়াশিংটন স্ট্রিট ও হ্যারিস লেনের কাছে একটি গাড়ি থামিয়ে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ডলার উদ্ধার করেন তদন্তকারীরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ২২ বছর বয়সী ইভান বারবোজা নাভারেতে, ১৯ বছর বয়সী ব্রায়ান ভেলাসকেজ এবং ২১ বছর বয়সী জেইমি কারিলো। তাঁরা সবাই লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দা।

তিনজনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, বয়স্ক ব্যক্তির ওপর নির্যাতন এবং অপরাধের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তাঁদের জন বেনোয়া ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

কারাগারের নথি অনুযায়ী, বারবোজা ও ভেলাসকেজের শুক্রবার লারসন জাস্টিস সেন্টারে আদালতে হাজির হওয়ার কথা ছিল। তবে কারিলোর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কারাগার-সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।

তদন্তকারীরা মনে করছেন, এই ঘটনার সঙ্গে আরও ভুক্তভোগী জড়িত থাকতে পারেন। উদ্ধার হওয়া ২০ হাজার ডলারের উৎসও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনো চলছে।

এ ঘটনায় কারও কাছে তথ্য থাকলে পাম ডেজার্ট শেরিফ স্টেশনের তদন্ত কর্মকর্তা হিককের সঙ্গে ৭৬০-৮৩৬-১৬০০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত