আপডেট :

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

        বন্দুকযুদ্ধে ১১ জন নি হত, উত্তর মেক্সিকোতে গ্রেপ্তার মাদক চক্রের নেতা

        মা দ ক ও অপরাধ ঠেকাতে ম্যাকআর্থার পার্ক ঘিরে ৮ ফুট উঁচু বেড়া দিচ্ছে লস এঞ্জেলেস

        অপ্রাপ্তবয়স্ককে নি পী ড়নের অভিযোগে অভিযুক্ত এলএ স্কুলের বিশেষ শিক্ষা সহকারী

        ২০২৮ অলিম্পিকে ড্রোন হামলা ও বিক্ষোভ মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস পুলিশ

        লস এঞ্জেলেস কাউন্টিতে প্রথমবারের মতো রোবোট্যাক্সি সেবা চালু করল জুক্স

রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

বিছানায় ফোন ব্যবহারে নীল আলো কমানোর ফিল্টারও পুরোপুরি সুরক্ষা দেয় না। (ছবি: ডিমা বার্লিন/আইস্টক)

রাতে ঘুমানোর সময় স্মার্টফোন পাশে রাখার অভ্যাস অনেকেরই। কেউ ফোন ব্যবহার করেন অ্যালার্ম ঘড়ি হিসেবে, কেউ আবার জরুরি প্রয়োজনে পরিবারের সদস্য বা পরিচিত কেউ যোগাযোগ করতে পারেন—এই চিন্তায় ফোন হাতের নাগালে রাখেন। কিন্তু ফোনের অতিরিক্ত ব্যবহার এবং নোটিফিকেশনের কারণে ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে। তাই ভালো ঘুমের জন্য শোবার ঘর থেকে ফোন দূরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

একজন ঘুমবিষয়ক থেরাপিস্টের পরামর্শে শোবার ঘরে ফোন না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন এক সাংবাদিক। তবে প্রথম রাতেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাঁর ফোনে ১৩টি মিসড কল। নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে তাঁর রুমমেট কাপড় ধুতে নিচে যাওয়ার সময় ভুল করে বাইরে আটকে পড়েছিলেন। তাঁকে ফোন করে দরজা খুলে দিতে চাইলেও ফোন অন্য ঘরে থাকায় কল শুনতে পাননি ওই সাংবাদিক। শেষ পর্যন্ত রুমমেটকে বন্ধুর বাসায় রাত কাটাতে হয় এবং পরদিনের ফেরতযোগ্য নয় এমন ফ্লাইটটিও মিস করেন তিনি। এ ঘটনার পর ফোন ছাড়া ঘুমানোর বিষয়ে তাঁর উদ্বেগ আরও বেড়ে যায়।

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছেন। পিউ রিসার্চ সেন্টারের সেপ্টেম্বরের এক প্রতিবেদনে দেখা গেছে, ৩০ বছরের কম বয়সী প্রাপ্তবয়স্কদের প্রায় ৬২ শতাংশ মনে করেন, স্মার্টফোন ব্যবহার তাঁদের ঘুমের সময় কমিয়ে দিচ্ছে।

২০২২ সালে পার্সোনাল অ্যান্ড ইউবিকুইটাস কম্পিউটিং সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারীরা ঘুমানোর আগে বিছানায় কাটানো সময়ের ৪২ শতাংশ স্মার্টফোন ব্যবহারে ব্যয় করেছেন। এর সঙ্গে ঘুমের মান কমে যাওয়ার সম্পর্ক পাওয়া গেছে।

নিউইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ক্রিস্টিন সুঝানি বলেন, অনেকে অ্যালার্মের জন্য, জরুরি যোগাযোগের প্রয়োজনে কিংবা অভ্যাসবশত ফোন শোবার ঘরে রাখেন। তবে ফোনে থাকা উত্তেজনামূলক কনটেন্ট মস্তিষ্ককে সক্রিয় রাখে, ফলে সহজে ঘুম আসতে চায় না।

ফোনের নীল আলো শরীরের স্বাভাবিক সার্কাডিয়ান ছন্দেও প্রভাব ফেলতে পারে। এই ছন্দ শরীরকে রাতে ঘুমের জন্য প্রস্তুত করে। ফোনে নীল আলো কমানোর ফিল্টার থাকলেও ঘুমানোর আগে স্মার্টফোন ব্যবহারের সব নেতিবাচক প্রভাব এতে দূর হয় না।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা ও আচরণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর স্লিপ অ্যান্ড সার্কাডিয়ান সায়েন্সেসের সহপরিচালক জেমি জেইটজার বলেন, ফোন ব্যবহার না করলেও সেটি পাশে থাকলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। নোটিফিকেশনের শব্দ কিংবা কোনো বার্তা আসার অপেক্ষাও মাঝরাতে ঘুম ভাঙিয়ে দিতে পারে।

শোবার ঘর থেকে ফোন সরিয়ে রাখলে কী উপকার

ঘুমের সমস্যা কমাতে বিশেষজ্ঞরা ‘স্টিমুলাস কন্ট্রোল’ পদ্ধতি ব্যবহার করেন। এর উদ্দেশ্য হলো, মস্তিষ্ক ও শরীরকে জাগিয়ে রাখে—এমন উদ্দীপক কমিয়ে আনা। শোবার ঘরকে মূলত ঘুমের জন্য নির্দিষ্ট রাখলে ওই জায়গার সঙ্গে ঘুমের সম্পর্ক আরও দৃঢ় হয়।

২০১৮ সালে কম্পিউটারস ইন হিউম্যান বিহেভিয়ার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় অংশগ্রহণকারীদের এক সপ্তাহ শোবার ঘরের বাইরে ফোন রাখতে বলা হয়েছিল। এতে অংশ নেওয়া প্রতি চারজনের মধ্যে তিনজন জানান, তাঁদের দ্রুত ঘুম এসেছে এবং ঘুমের মান উন্নত হয়েছে। পাশাপাশি উদ্বেগ কমেছে এবং সামগ্রিক সুস্থতার অনুভূতিও বেড়েছে।

গবেষণাটির প্রধান লেখক নিকোলা হিউজেসের মতে, ফোন পাশে থাকলে মনোযোগের একটি অংশ সব সময় সেটির দিকে পড়ে থাকে। ফোন থেকে দূরত্ব তৈরি করলে বারবার সেটি ব্যবহারের প্রবণতা কমানো সম্ভব।

তবে সবার জন্য ফোন পুরোপুরি দূরে রাখা সহজ নয়। বিশেষ করে বয়স্ক মা-বাবা বা পরিবারের সদস্যদের জরুরি প্রয়োজনে যোগাযোগের চিন্তা থাকলে ফোন কাছে রাখার প্রয়োজন হতে পারে। জেইটজার নিজেও জরুরি যোগাযোগের কথা বিবেচনা করে ফোন শোবার ঘরে রাখেন। তবে ঘুমানোর সময় স্বয়ংক্রিয়ভাবে ‘ডু নট ডিস্টার্ব’ চালু করেন। এতে নির্দিষ্ট কয়েকজনের ফোন ছাড়া অন্য নোটিফিকেশন তাঁকে বিরক্ত করে না। তিন মিনিটের মধ্যে কেউ একাধিকবার ফোন করলে সেটি বেজে ওঠার ব্যবস্থাও রাখা যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, ফোন দূরে রাখার বিষয়ে অস্বস্তি থাকলে একবারে পুরোপুরি সরিয়ে না রেখে ধীরে ধীরে অভ্যাস বদলানো যেতে পারে। প্রথমে ফোন বিছানা থেকে কিছুটা দূরে রাখুন। এরপর প্রয়োজন মনে হলে শোবার ঘরের বাইরেও রাখতে পারেন।

জরুরি ফোনের ভয় থাকলে ‘ডু নট ডিস্টার্ব’ সেটিংসে নির্দিষ্ট ব্যক্তির কল চালু রাখা বা অল্প সময়ের মধ্যে বারবার কল এলে ফোন বাজানোর সুবিধা ব্যবহার করা যেতে পারে। অ্যালার্মের জন্য ফোনের বদলে সাধারণ অ্যালার্ম ঘড়িও রাখা যায়।

বিশেষজ্ঞদের মতে, ফোন ছাড়া এক রাত ঘুমানোর চেষ্টা করে দেখা যেতে পারে। কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটলেও পরে ভেবে দেখতে হবে, সেটি প্রত্যাশার মতোই গুরুতর ছিল কি না এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি সামলানো সম্ভব কি না।

নিজের অভিজ্ঞতায় ওই সাংবাদিকও শেষ পর্যন্ত ফোন শোবার ঘরের বাইরে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেন। বিছানার পাশে সময় দেখার জন্য সাধারণ ঘড়ি রাখেন এবং জরুরি কলের জন্য ফোনের সেটিংস পরিবর্তন করেন। তাঁর অভিজ্ঞতায়, এই পরিবর্তন ভালো ঘুমের জন্য সহায়ক হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত