আপডেট :

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        গ্র্যামি ২০২৭-এ নারী শিল্পীদের দাপট, সাতটি করে মনোনয়ন পেলেন চার তারকা

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

        পরমাণু বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান, ইউরেনিয়ামের মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ

        'বস অব বসেস’ নামে পরিচিত মেক্সিকান কার্টেলপ্রধান ফেলিক্স গায়ার্দোর মৃ ত্যু

        তিন শিশুকে শিরশ্ছেদ করে হ ত্যা, ২৩ বছর পর টেক্সাসে খুনির মৃ ত্যুদণ্ড কার্যকর

        ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে

        ‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী

        জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টাল, শিক্ষক হেনস্তা

        মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে কোটায় চাকরি, অবশেষে বরখাস্ত হলেন বেলাল হোসেন

ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

জিএলপি-১ ওষুধ ব্যবহারকারীদের ব্যায়াম কমছে। ছবি: অ্যালোনস–স্টক.অ্যাডোবি

ওজন কমানোর জন্য জনপ্রিয় জিএলপি-১ শ্রেণির ওষুধ ব্যবহার করছেন অনেকে। তবে এসব ওষুধ নেওয়ার পর শারীরিক সক্রিয়তা বাড়ানোর বদলে অনেকেই আরও কম চলাফেরা করছেন। নতুন এক গবেষণায় এমন প্রবণতা উঠে এসেছে। গবেষকদের মতে, ওজন কমানোর চিকিৎসার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা না করলে পেশির শক্তি ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে।

ওজেম্পিক, ওয়েগোভি, মাউঞ্জারো ও জেপবাউন্ডের মতো ওষুধ জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট শ্রেণির। এসব ওষুধ ক্ষুধা ও খাবার গ্রহণের পরিমাণ কমাতে সহায়তা করে। ফলে শরীরের ওজন কমে। তবে ওজন কমার সঙ্গে সঙ্গে চর্বির পাশাপাশি পেশির ভরও কমতে পারে। এ কারণে চিকিৎসার সময় শারীরিক সক্রিয়তা বজায় রাখা গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের এন্ডোক্রাইন সোসাইটির বার্ষিক সম্মেলন এন্ডো ২০২৬-এ উপস্থাপিত গবেষণায় দেখা গেছে, জিএলপি-১ ওষুধ শুরু করার পর অংশগ্রহণকারীদের দৈনিক হাঁটার পরিমাণ এবং মাঝারি থেকে তীব্র শারীরিক কার্যক্রম—দুটিই কমেছে।

গবেষণায় শুরুতে স্থূলতায় আক্রান্ত ১ হাজার ৯৫০ জন প্রাপ্তবয়স্ককে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে ৭৫৩ জনের ফিটবিট বা পরিধানযোগ্য ডিভাইসের পর্যাপ্ত তথ্য পাওয়া যায়। গবেষকেরা ওষুধ নেওয়ার আগে ও পরে তাঁদের দৈনন্দিন হাঁটা এবং শরীরচর্চার তথ্য তুলনা করেন। অংশগ্রহণকারীদের ৭৮ দশমিক ৬ শতাংশ ছিলেন নারী। তাঁদের গড় বয়স ছিল ৫২ দশমিক ৭ বছর।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ওষুধ শুরুর আগে অংশগ্রহণকারীরা প্রতিদিন গড়ে ৫ হাজার ৪৭টি পদক্ষেপ নিতেন। চিকিৎসা শুরুর পর তা কমে দাঁড়ায় ৪ হাজার ৪৮৭-তে। একইভাবে মাঝারি থেকে তীব্র শারীরিক কার্যক্রমের সময় প্রতিদিন গড়ে ২৮ মিনিট থেকে কমে ২২ মিনিটে নেমে আসে।

পুরুষ এবং যাঁদের অস্থিসন্ধি বা পেশিতে ব্যথা ছিল, তাঁদের ক্ষেত্রে শারীরিক সক্রিয়তা কমার প্রবণতা বেশি দেখা গেছে। বয়স, হৃদ্‌যন্ত্রের অকার্যকারিতা কিংবা আগে স্ট্রোক হওয়ার মতো বিষয় গবেষণার ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন আনেনি।

গবেষণার প্রধান গবেষক সাজানা মহারজন বলেন, ওজন কমলেই মানুষ স্বাভাবিকভাবে বেশি চলাফেরা শুরু করবেন—এমন ধারণা ঠিক নয়। স্থূলতার চিকিৎসায় ওষুধের পাশাপাশি শরীরচর্চাকে গুরুত্ব দিতে হবে। তাঁর মতে, নিয়মিত শারীরিক কার্যক্রমে উৎসাহ দিতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

গবেষণাটি পর্যবেক্ষণমূলক হওয়ায় শারীরিক সক্রিয়তা কমার কারণ নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি। তবে ফলাফল বলছে, ওজন কমানোর ওষুধ ব্যবহার করলেই ব্যায়ামের প্রয়োজন শেষ হয়ে যায় না।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, চিকিৎসকের নির্দেশনা মেনে হাঁটা এবং পেশি শক্তিশালী করার ব্যায়াম ওজন কমানোর প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। পর্যাপ্ত পুষ্টি ও প্রোটিন গ্রহণও পেশির স্বাস্থ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা ও চিকিৎসার ধরন অনুযায়ী ব্যায়াম ও খাদ্যাভ্যাস ঠিক করা প্রয়োজন।

গবেষকদের মতে, জিএলপি-১ ওষুধের মাধ্যমে ওজন কমানোর পাশাপাশি শরীরের শক্তি ও কর্মক্ষমতা ধরে রাখার দিকেও নজর দেওয়া জরুরি।

শেয়ার করুন

পাঠকের মতামত