আপডেট :

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

        পরমাণু বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান, ইউরেনিয়ামের মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ

        'বস অব বসেস’ নামে পরিচিত মেক্সিকান কার্টেলপ্রধান ফেলিক্স গায়ার্দোর মৃ ত্যু

        তিন শিশুকে শিরশ্ছেদ করে হ ত্যা, ২৩ বছর পর টেক্সাসে খুনির মৃ ত্যুদণ্ড কার্যকর

        ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে

        ‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী

        জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টাল, শিক্ষক হেনস্তা

        মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে কোটায় চাকরি, অবশেষে বরখাস্ত হলেন বেলাল হোসেন

        নিউইয়র্কে বিক্ষোভ নিয়ন্ত্রণের দায়িত্বে পরিবর্তন, ভেঙে দেওয়া হচ্ছে পুলিশের বিতর্কিত ইউনিট

        ট্রাম্পের এনভিডিয়া শেয়ারের মূল্য এক বছরে কয়েক গুণ বেড়েছে, বলছে ওয়াশিংটন পোস্ট

        ক্যালিফোর্নিয়ার ১০ ফ্রিওয়েতে পিকআপ ট্রাকে ১৩২ পাউন্ড কো কে নসহ দুই নারী গ্রে প্তার

        মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ভারী বৃষ্টিতে বাড়ছে আকস্মিক বন্যার আশঙ্কা

        আটবার মনোনয়ন পেয়েও অস্কার জেতা হয়নি, অবশেষে সম্মানসূচক পুরস্কার পেলেন গ্লেন ক্লোজ

        হান্টিংটন বিচে ডিম ফুটে জন্ম, প্রশান্ত মহাসাগরে ফিরল ২১টি ছোট সামুদ্রিক কচ্ছপ

        ৫৪ বিলিয়ন ডলারের বাজেটের নিয়ন্ত্রণ, ২০২৮ সালে নতুন পদে ভোট দেবেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        বাড়ির উঠানে কোয়োটের আনাগোনা, শিশুর ওপর আক্রমণের পর বাড়ছে উদ্বেগ

        বৈধ ক্যানাবিসে কীটনাশক শনাক্তের যন্ত্র ব্যর্থ, জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ ক্যালিফোর্নিয়ায়

        বিলিয়নিয়ারদের দখলে লস এঞ্জেলেসের অভিজাত এলাকা, বাড়ি হারাচ্ছেন পুরোনো ধনীরা

        উড়োজাহাজ চলাচল বন্ধ, মাইক্রোসফট অচল, এআই বিতর্কে বাড়ছে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ

'বস অব বসেস’ নামে পরিচিত মেক্সিকান কার্টেলপ্রধান ফেলিক্স গায়ার্দোর মৃ ত্যু

'বস অব বসেস’ নামে পরিচিত মেক্সিকান কার্টেলপ্রধান ফেলিক্স গায়ার্দোর মৃ ত্যু

মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গায়ার্দো। ছবি: এপি

মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) এজেন্ট এনরিক ‘কিকি’ কামারেনাকে হ ত্যার মামলায় দণ্ডিত মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গায়ার্দো মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। রোববার (১৫ নভেম্বর) মেক্সিকোর গুয়াদালাহারা শহরের একটি হাসপাতালে তাঁর মৃ ত্যু হয়। দেশটির জালিসকো রাজ্যের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক অঙ্গ বিকল হয়ে তাঁর মৃ ত্যু হয়েছে।

‘বস অব বসেস’ বা ‘বসদের বস’ নামে পরিচিত ফেলিক্স গায়ার্দো ছিলেন গুয়াদালাহারা কার্টেলের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে মেক্সিকোর মাদক পাচারব্যবস্থায় তাঁর গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। কলম্বিয়ার মাদক পাচারকারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে যুক্তরাষ্ট্রে কো কে ন পাচারের বড় নেটওয়ার্ক তৈরিতেও ভূমিকা রাখেন তিনি।

১৯৮৯ সালের এপ্রিল থেকে কারাগারে ছিলেন ফেলিক্স গায়ার্দো। মাদক পাচার ও অ স্র-সংক্রান্ত অপরাধে ৪০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। পরে ২০১৭ সালে ডিইএ এজেন্ট এনরিক ‘কিকি’ কামারেনা এবং মেক্সিকান পাইলট আলফ্রেডো জাভালা আভেলারের অপহরণ ও হ ত্যার ঘটনায় তাঁকে আরও ৩৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে তাঁর কারাদণ্ডের মেয়াদ ছিল ৭৭ বছর।

কারাগারে থাকা অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত ১৩ নভেম্বর তাঁকে জালিসকোর পুয়েন্তে গ্রান্দে কারাগার থেকে গুয়াদালাহারার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তাঁর মৃ ত্যু হয়।

১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে ডিইএ এজেন্ট কামারেনাকে গুয়াদালাহারা থেকে অপহরণ করা হয়। পরে তাঁকে নি র্যাতন করে হ ত্যা করা হয়। প্রায় এক মাস পর তাঁর মৃ তদেহ উদ্ধার করা হয়। এই ঘটনা যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং ডিইএর ইতিহাসে অন্যতম বড় হ ত্যা তদন্তের সূত্রপাত ঘটায়।

ফেলিক্স গায়ার্দো ১৯৮৯ সালে গ্রে প্তারের আগ পর্যন্ত মেক্সিকোর মাদক পাচারজগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। সাবেক এই পুলিশ কর্মকর্তা রাফায়েল কারো কুইন্তেরো ও আর্নেস্তো ফনসেকা কারিয়োর সঙ্গে গুয়াদালাহারা কার্টেল গড়ে তোলেন। পরবর্তী সময়ে এই সংগঠনের ভাঙনের মধ্য দিয়ে মেক্সিকোর অন্যান্য অপরাধী গোষ্ঠীর উত্থান ঘটে। এর মধ্যে সিনালোয়া কার্টেলও রয়েছে।

ফেলিক্স গায়ার্দোর বিরুদ্ধে অভিযোগ ছিল, কারাগারে যাওয়ার পরও তিনি অপরাধী নেটওয়ার্কের ওপর প্রভাব বজায় রেখেছিলেন। তবে এক সাক্ষাৎকারে তিনি মাদক পাচার ও কামারেনা হ ত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন।

বয়স ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে কয়েক বছর ধরে কারাগারের বাইরে থাকার আইনি চেষ্টা চালিয়েছিলেন তিনি। ২০২২ সালে এক বিচারক তাঁকে গৃহবন্দী রাখার অনুমতি দিলেও সরকারি কৌঁসুলিদের আপত্তি ও আইনি জটিলতায় সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি।

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নারকোস: মেক্সিকো’তেও উঠে এসেছে ফেলিক্স গায়ার্দোর অপরাধজগতের উত্থানের গল্প। সিরিজটিতে তাঁর চরিত্রে অভিনয় করেন মেক্সিকান অভিনেতা দিয়েগো লুনা।

শেয়ার করুন

পাঠকের মতামত