আপডেট :

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

        পরমাণু বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান, ইউরেনিয়ামের মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ

        'বস অব বসেস’ নামে পরিচিত মেক্সিকান কার্টেলপ্রধান ফেলিক্স গায়ার্দোর মৃ ত্যু

        তিন শিশুকে শিরশ্ছেদ করে হ ত্যা, ২৩ বছর পর টেক্সাসে খুনির মৃ ত্যুদণ্ড কার্যকর

        ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে

        ‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী

        জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টাল, শিক্ষক হেনস্তা

        মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে কোটায় চাকরি, অবশেষে বরখাস্ত হলেন বেলাল হোসেন

        নিউইয়র্কে বিক্ষোভ নিয়ন্ত্রণের দায়িত্বে পরিবর্তন, ভেঙে দেওয়া হচ্ছে পুলিশের বিতর্কিত ইউনিট

        ট্রাম্পের এনভিডিয়া শেয়ারের মূল্য এক বছরে কয়েক গুণ বেড়েছে, বলছে ওয়াশিংটন পোস্ট

        ক্যালিফোর্নিয়ার ১০ ফ্রিওয়েতে পিকআপ ট্রাকে ১৩২ পাউন্ড কো কে নসহ দুই নারী গ্রে প্তার

        মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ভারী বৃষ্টিতে বাড়ছে আকস্মিক বন্যার আশঙ্কা

        আটবার মনোনয়ন পেয়েও অস্কার জেতা হয়নি, অবশেষে সম্মানসূচক পুরস্কার পেলেন গ্লেন ক্লোজ

        হান্টিংটন বিচে ডিম ফুটে জন্ম, প্রশান্ত মহাসাগরে ফিরল ২১টি ছোট সামুদ্রিক কচ্ছপ

        ৫৪ বিলিয়ন ডলারের বাজেটের নিয়ন্ত্রণ, ২০২৮ সালে নতুন পদে ভোট দেবেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        বাড়ির উঠানে কোয়োটের আনাগোনা, শিশুর ওপর আক্রমণের পর বাড়ছে উদ্বেগ

        বৈধ ক্যানাবিসে কীটনাশক শনাক্তের যন্ত্র ব্যর্থ, জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ ক্যালিফোর্নিয়ায়

        বিলিয়নিয়ারদের দখলে লস এঞ্জেলেসের অভিজাত এলাকা, বাড়ি হারাচ্ছেন পুরোনো ধনীরা

        উড়োজাহাজ চলাচল বন্ধ, মাইক্রোসফট অচল, এআই বিতর্কে বাড়ছে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ

বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

সাপের পরিচর্যা ও লালন-পালন কেন্দ্রে সংরক্ষণ জীববিজ্ঞানী বেন উইটজকে। ছবি: সান ফ্রান্সিসকো চিড়িয়াখানা ও উদ্যান (এসএফ জু অ্যান্ড গার্ডেনস)

ক্যালিফোর্নিয়ায় বিলুপ্তির ঝুঁকিতে থাকা বিরল প্রজাতির ৬২টি সাপকে বন্য পরিবেশে অবমুক্ত করা হয়েছে। সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এসব সাপকে প্রথমবারের মতো প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিপন্ন প্রজাতিটির সংখ্যা বাড়ানো এবং বিলুপ্তির ঝুঁকি কমানোর দীর্ঘমেয়াদি উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সান ফ্রান্সিসকো গার্টার স্নেক নামের এই সাপগুলো ক্যালিফোর্নিয়ার অন্যতম বিরল সরীসৃপ। উজ্জ্বল লাল, নীল ও কালো ডোরাকাটা শরীরের জন্য এগুলো সহজেই চেনা যায়। প্রাকৃতিকভাবে এদের দেখা মেলে মূলত সান মাতেও কাউন্টি এবং সান্তা ক্রুজ কাউন্টির ছোট একটি এলাকায়। নামের সঙ্গে সান ফ্রান্সিসকো থাকলেও শহরটিতে এদের বসবাস নেই।

গত ১০ নভেম্বর সান ফ্রান্সিসকো চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৬২টি সাপ অবমুক্ত করার তথ্য জানায়। চলতি শরতে সান মাতেও কাউন্টির বাছাই করা কয়েকটি স্থানে সাপগুলো ছেড়ে দেওয়া হয়। তবে সুনির্দিষ্ট স্থানগুলোর নাম প্রকাশ করা হয়নি। চোরাশিকার, যানবাহনের ধাক্কা এবং রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে এই সতর্কতা নেওয়া হয়েছে।

সাপগুলোর সংখ্যা বাড়াতে ব্যবহার করা হয়েছে ‘হেড-স্টার্টিং’ পদ্ধতি। এতে বাচ্চা সাপগুলোকে জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়টিতে নিরাপদ পরিবেশে বড় করা হয়। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার জীববিজ্ঞানীরা একটি সংরক্ষিত প্রাকৃতিক এলাকা থেকে গর্ভবতী স্ত্রী সাপ সংগ্রহ করেন। পরে সেগুলোকে সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় নেওয়া হয়।

বাচ্চা জন্ম দেওয়ার পর মা সাপগুলোকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, চিড়িয়াখানার কর্মীরা বাচ্চাগুলোর যত্ন নিতে থাকেন। শিকারির আক্রমণ থেকে বাঁচা এবং প্রাকৃতিক পরিবেশে খাবারের জন্য প্রতিযোগিতা করার মতো যথেষ্ট বড় হওয়ার পর সাপগুলোকে অবমুক্ত করা হয়।

ছাড়ার আগে প্রতিটি সাপের জিনগত পরীক্ষা করা হয়েছে। এর মাধ্যমে কোন এলাকায় ছেড়ে দিলে বিদ্যমান সাপের জনগোষ্ঠীর জন্য সবচেয়ে বেশি উপকার হবে, তা নির্ধারণ করা হয়। প্রায় এক-তৃতীয়াংশ সাপকে তাদের মায়েদের আদি এলাকার কাছাকাছি ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি সাপগুলোকে এমন কয়েকটি জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে জিনগত বৈচিত্র্য বাড়ানো প্রয়োজন।

১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের প্রথম দিককার বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল সান ফ্রান্সিসকো গার্টার স্নেক। প্রায় ছয় দশক পরও বন্য পরিবেশে এদের সংখ্যা কয়েক হাজারের বেশি নয় বলে ধারণা করা হয়।

প্রজাতিটির টিকে থাকার পথে বড় বাধা হয়ে আছে প্রাকৃতিক আবাসস্থল হারানো, খরা, রোগ, আক্রমণকারী বিদেশি প্রজাতি, যানবাহনের ধাক্কা এবং অবৈধভাবে সাপ সংগ্রহ। এদের বেঁচে থাকা ক্যালিফোর্নিয়া রেড-লেগড ফ্রগের সঙ্গেও সম্পর্কিত। ব্যাঙটি সাপের গুরুত্বপূর্ণ খাদ্য। তাই ব্যাঙের আবাসস্থল সংরক্ষণ ও পুনরুদ্ধারও এই উদ্যোগের অংশ।

সংরক্ষণকর্মীদের লক্ষ্য, অন্তত ১০টি স্বনির্ভর প্রজননক্ষম সাপের জনগোষ্ঠী গড়ে তোলা। প্রতিটি জনগোষ্ঠীতে কমপক্ষে ২০০টি সাপ থাকার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই শর্ত পূরণ হলে প্রজাতিটিকে বিপন্ন প্রজাতির তালিকা থেকে বাদ দেওয়ার পথ তৈরি হতে পারে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালে তাদের কেন্দ্রে আরও ১৩০টির বেশি সান ফ্রান্সিসকো গার্টার সাপের বাচ্চা জন্মেছে। এগুলোকে বড় করে ২০২৭ সালে প্রকৃতিতে অবমুক্ত করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ছেড়ে দেওয়া সাপগুলো বন্য পরিবেশে কতটা টিকে থাকতে পারছে, তা পর্যবেক্ষণ করবেন গবেষকেরা। 

শেয়ার করুন

পাঠকের মতামত