আপডেট :

        মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ভারী বৃষ্টিতে বাড়ছে আকস্মিক বন্যার আশঙ্কা

        আটবার মনোনয়ন পেয়েও অস্কার জেতা হয়নি, অবশেষে সম্মানসূচক পুরস্কার পেলেন গ্লেন ক্লোজ

        হান্টিংটন বিচে ডিম ফুটে জন্ম, প্রশান্ত মহাসাগরে ফিরল ২১টি ছোট সামুদ্রিক কচ্ছপ

        ৫৪ বিলিয়ন ডলারের বাজেটের নিয়ন্ত্রণ, ২০২৮ সালে নতুন পদে ভোট দেবেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        বাড়ির উঠানে কোয়োটের আনাগোনা, শিশুর ওপর আক্রমণের পর বাড়ছে উদ্বেগ

        বৈধ ক্যানাবিসে কীটনাশক শনাক্তের যন্ত্র ব্যর্থ, জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ ক্যালিফোর্নিয়ায়

        বিলিয়নিয়ারদের দখলে লস এঞ্জেলেসের অভিজাত এলাকা, বাড়ি হারাচ্ছেন পুরোনো ধনীরা

        উড়োজাহাজ চলাচল বন্ধ, মাইক্রোসফট অচল, এআই বিতর্কে বাড়ছে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ

        ফ্র্যাঙ্কলিন হাইস্কুলে শিক্ষার্থীর মৃ ত্যু, লস এঞ্জেলেস স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবারের ক্ষতিপূরণ দাবি

        আলতাডেনায় বাড়ির কাছে মানুষের দেহাবশেষ উদ্ধার, তদন্তে কাউন্টি পুলিশের হোমিসাইড ইউনিট

        আন্তর্জাতিক শিক্ষার্থী হারাচ্ছে ক্যালিফোর্নিয়া, শীর্ষ অবস্থান দখল করল নিউইয়র্ক

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ভারী বৃষ্টিতে বাড়ছে আকস্মিক বন্যার আশঙ্কা

মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ভারী বৃষ্টিতে বাড়ছে আকস্মিক বন্যার আশঙ্কা

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে আছড়ে পড়ছে বিশাল ঢেউ

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলতি সপ্তাহে মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টি ও দমকা বাতাসের পর বুধবারের দিকে আরও শক্তিশালী একটি নিম্নচাপ অঞ্চলটিতে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এতে ভারী বৃষ্টি, বজ্রঝড়, শক্তিশালী বাতাস এবং কিছু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

জাতীয় আবহাওয়া বিভাগের লস এঞ্জেলেস ও অক্সনার্ড কার্যালয় জানিয়েছে, সপ্তাহজুড়ে একাধিক দফায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে সপ্তাহের মাঝামাঝি আসা ঝড়টিতে উল্লেখযোগ্য প্রভাব ও বন্যার আশঙ্কা রয়েছে। তবে ঝড়টির গতিপথ, তীব্রতা এবং ঠিক কোন এলাকায় কতটা বৃষ্টি হবে, তা নিয়ে পূর্বাভাসে এখনো কিছু অনিশ্চয়তা রয়েছে।

সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রথম দফার ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বিচ্ছিন্ন বজ্রঝড় বয়ে আনতে পারে। এরপর বুধবারের দিকে আবহাওয়ায় সাময়িক বিরতি থাকলেও পরবর্তী শক্তিশালী ঝড়ের প্রস্তুতি নিতে হবে বাসিন্দাদের। জাতীয় আবহাওয়া বিভাগের সান ডিয়েগো কার্যালয়ের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের ঝড়টি আগের দফার তুলনায় বেশি বৃষ্টি ও শক্তিশালী বাতাস নিয়ে আসতে পারে।   প্রাথমিক হিসাব অনুযায়ী, বৃহস্পতিবারের ঝড়ে সান ডিয়েগো এলাকায় প্রায় আধা ইঞ্চি, অরেঞ্জ কাউন্টিতে এক ইঞ্চি এবং সান বার্নার্ডিনো পর্বত এলাকায় আড়াই ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে। হাই ডেজার্ট এলাকায় এক-তৃতীয়াংশ থেকে আধা ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচু মরুভূমি অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে।

ঝড়ের সঙ্গে বাতাসের গতিও বাড়বে। পাহাড় ও মরুভূমির কিছু এলাকায় বাতাসের ঝাপটার গতি ঘণ্টায় ৬০ মাইল ছাড়াতে পারে। অন্যান্য পাহাড়ি ও মরুভূমি এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ মাইল এবং উপকূল ও উপত্যকায় ২৫ থেকে ৩০ মাইল বেগে বাতাস বইতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

এদিকে উপকূলীয় এলাকাগুলোতেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। বড় ঢেউ, শক্তিশালী সমুদ্রস্রোত এবং উঁচু জোয়ারের কারণে সৈকতে ঝুঁকি বাড়ছে। জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, পশ্চিমমুখী সৈকতে ঢেউয়ের উচ্চতা ৬ থেকে ৮ ফুট হতে পারে, কোথাও কোথাও তা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। বৃহস্পতিবার থেকে সপ্তাহান্ত পর্যন্ত সমুদ্রের পরিস্থিতি আবারও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, পরবর্তী কয়েক দিনে ঝড়ের গতিপথ ও বৃষ্টির পরিমাণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আপাতত বাসিন্দাদের আবহাওয়ার হালনাগাদ পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করতে বলা হচ্ছে। বিশেষ করে নিচু এলাকা, পাহাড়ি ঢাল এবং আগে দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের বৃষ্টির সময় বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।

শেয়ার করুন

পাঠকের মতামত