আপডেট :

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

        ‘অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্ব দিতে হবে’, বক্তব্যে নতুন বিতর্কে রো খান্না

        স্পেস শাটল থেকে মঙ্গলগ্রহের রোভার, নতুন জাদুঘরে ১২ রোমাঞ্চকর অভিজ্ঞতা

        নিউইয়র্কে ভবনধসে প্রাণ হারানো আটজনই ধ্বংসস্তূপে শ্বাসরোধে মা রা গেছেন

মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

মায়ামি বিমানবন্দরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ইউপিএসের কার্গো বিমান

ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ইউপিএসের একটি কার্গো বিমানের সঙ্গে কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে এ ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের কোপা এয়ারলাইন্সের একটি বিমানের ডানার আগার অংশ ইউপিএসের বোয়িং ৭৬৭ কার্গো বিমানের সামনের অংশে আঘাত করে। দুটি উড়োজাহাজই তখন বিমানবন্দরের মাটিতে চলাচল করছিল।

মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ বিভাগের পরিচালক গ্রেগ চিন জানান, রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে সংঘর্ষটি ঘটে। আহত দুজনকে বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেন।

কোপা এয়ারলাইন্সের এক যাত্রী সিজার ফেরেইরা সিএনএনকে জানান, বিমানটি অবতরণের পর স্বাভাবিক গতিতে ট্যাক্সি করছিল। হঠাৎ আশপাশে যাত্রীদের চিৎকার ও কথাবার্তার শব্দ বাড়তে থাকে। এরপরই অন্য একটি উড়োজাহাজের ধাক্কায় তাদের বিমানটি কেঁপে ওঠে।

তিনি বলেন, ধাক্কায় বিমানের ভেতরে থাকা যাত্রীরা হঠাৎ পাশের দিকে ঝাঁকুনি অনুভব করেন। প্রথমে কয়েকজন যাত্রী আতঙ্কিত হয়ে পড়লেও কোপা এয়ারলাইন্সের কর্মীরা দ্রুত সবাইকে নিজ নিজ আসনে বসে থাকার নির্দেশ দেন।

এফএএ জানিয়েছে, সংঘর্ষের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ইউপিএসের বিমানটির ক্রুদের কোপা এয়ারলাইন্সের উড়োজাহাজকে পথ ছেড়ে দিতে বলেছিলেন। কীভাবে সংঘর্ষের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে সংস্থাটি।

বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথনের অডিওতেও সংঘর্ষের বিষয়টি উঠে এসেছে। সেখানে কোপা এয়ারলাইন্সের পাইলটকে বলতে শোনা যায়, অন্য একটি বিমান তাদের ধাক্কা দিয়েছে। এরপর নিয়ন্ত্রক ইউপিএসের পাইলটদের কাছে জানতে চান, তাদের বিমানের সঙ্গে অন্য উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে কি না।

জবাবে ইউপিএসের পাইলট বলেন, তারা কিছুটা বেশি সামনে চলে গিয়েছিলেন। এরপর অন্য বিমানটির ডানা তাদের বিমানে আঘাত করে। পরে কোপা এয়ারলাইন্সের পাইলট জানান, তাদের বিমানের বাম পাশের ডানার আগার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে।

সিজার ফেরেইরা জানান, ঘটনার প্রায় ১০ মিনিট পর বিমানের ক্যাপ্টেন যাত্রীদের আশ্বস্ত করেন যে তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই। বিমানটি সরিয়ে নিতে একটি টাগ বা টানার গাড়ি আনা হবে বলেও জানানো হয়।

কোপা এয়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটির ১৬৬ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিরাপদে নেমে আসেন। পরে উড়োজাহাজটি টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়। অন্যদিকে, সংঘর্ষে ইউপিএসের বিমানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রকাশিত ছবিতে এর সামনের কাঠামোয় বড় ধরনের ক্ষতি ও প্যানেলে ছিদ্র দেখা গেছে।

কোপা এয়ারলাইন্সের বিমানটি পানামার রাজধানী পানামা সিটি থেকে মায়ামিতে এসে পৌঁছেছিল। অন্যদিকে, ইউপিএসের কার্গো বিমানটি কলম্বিয়ার রাজধানী বোগোটার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

ইউপিএস জানিয়েছে, কী ঘটেছিল তা নির্ধারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটি আরও জানিয়েছে, তাদের বিমানের ক্রুরা নিরাপদে রয়েছেন।

কোপা এয়ারলাইন্সও এক বিবৃতিতে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তদন্তে তারা কর্তৃপক্ষকে সহযোগিতা করবে।

উল্লেখ্য, এ ঘটনার মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রজুড়ে এফএএর নির্দেশে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘটনা ঘটে। শুক্রবারের ওই নির্দেশের কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ব্যাপক ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়। অনেক যাত্রীকে নতুন ফ্লাইটের অপেক্ষায় বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে রাত কাটাতে হয়েছে। সেই পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ফ্লাইট চলাচল ফিরিয়ে আনার চেষ্টা চলার মধ্যেই মায়ামিতে নতুন এই সংঘর্ষের ঘটনা ঘটল।

শেয়ার করুন

পাঠকের মতামত