আপডেট :

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

        ‘অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্ব দিতে হবে’, বক্তব্যে নতুন বিতর্কে রো খান্না

        স্পেস শাটল থেকে মঙ্গলগ্রহের রোভার, নতুন জাদুঘরে ১২ রোমাঞ্চকর অভিজ্ঞতা

        নিউইয়র্কে ভবনধসে প্রাণ হারানো আটজনই ধ্বংসস্তূপে শ্বাসরোধে মা রা গেছেন

        ৮০০ বছরের ঐতিহ্যে লন্ডনে বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো মানুষ

        ঘরের মাঠে পাকিস্তানের কাছে হার, সাফের ফাইনালে ওঠার স্বপ্ন ভাঙল বাংলাদেশের

        নারীদের হৃদ্‌রোগ প্রতিরোধে নতুন গাইডলাইন, জীবনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ

        এফএর নজিরবিহীন বিপর্যয়ের কারণ এখনো অজানা, বিমানবন্দরে ভোগান্তি অব্যাহত

        মহাকাশে ১৪ বার পৃথিবী প্রদক্ষিণ, এবার উৎক্ষেপণকেন্দ্রে ফেরার চ্যালেঞ্জ স্টারশিপের

        কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে সমুদ্রে ভাসমান ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা

        ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ৮৮০ মিলিয়ন ডলার জরিমানা

        স্থূলতা কমাতে লিলির নতুন ওষুধের পরীক্ষায় ইতিবাচক ফল, ওজন কমেছে রোগীদের

        ফোনে ৮৮টি আপত্তিকর ছবি পাওয়ার অভিযোগ, গ্রে প্তা র সাবেক সিআইএ প্রধানের ছেলে

        সার্ভারের কারিগরি ত্রুটিতে বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট, ক্ষমা চেয়ে সেবা ফেরাল প্রতিষ্ঠানটি

        ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী নৌযান, নিউ অরলিন্সে সবাইকে জীবিত উ দ্ধা র

        শিশুর সঙ্গে অশালীন কাজের উদ্দেশ্যে যোগাযোগ, লস এঞ্জেলেসে শিক্ষক গ্রে প্তা র

        ব্যাকটেরিয়া দূষণের আশঙ্কায় লস এঞ্জেলেস কাউন্টির সব সৈকতের পানি এড়িয়ে চলার পরামর্শ

সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

সোশ্যাল সিকিউরিটি তহবিলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে অবসরপ্রাপ্ত লাখো মানুষের জন্য বড় আর্থিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সোশ্যাল সিকিউরিটির অবসরভাতা তহবিল ২০৩২ সালের মধ্যে শেষ হয়ে যেতে পারে। পরিস্থিতির পরিবর্তন না হলে ওই সময় থেকে অবসরপ্রাপ্তদের মাসিক সুবিধা ২৬ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা করছে কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও)। এতে বর্তমানে গড়ে মাসে ২ হাজার ৮৮ ডলার ৭৯ সেন্ট পাওয়া একজন অবসরপ্রাপ্ত কর্মীর আয় কমতে পারে প্রায় ৫৪৩ ডলার।

সম্প্রতি প্রকাশিত সিবিওর ২০২৬ সালের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই আশঙ্কার কথা উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, সোশ্যাল সিকিউরিটির অবসরভাতা তহবিল ২০৩২ অর্থবছরে নিঃশেষ হতে পারে। তখন বর্তমান আইন অপরিবর্তিত থাকলে কর্মসূচিটির নিয়মিত কর-আয় দিয়ে নির্ধারিত সম্পূর্ণ সুবিধা দেওয়া সম্ভব হবে না। ফলে সুবিধাভোগীদের প্রাপ্য অর্থ কমিয়ে দিতে হতে পারে।

এ বিষয়ে আগেও সতর্ক করেছিলেন বিশ্বের অন্যতম ধনী বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। ২০০৫ সালে বার্কশায়ার হ্যাথাওয়ের এক বার্ষিক সভায় তিনি বলেছিলেন, সোশ্যাল সিকিউটির নির্ধারিত সুবিধা বর্তমান নিশ্চয়তাপ্রাপ্ত পর্যায়ের নিচে নামিয়ে আনার যেকোনো উদ্যোগ ভুল হবে। তাঁর মতে, একটি সমৃদ্ধ দেশের দায়িত্ব হলো কর্মক্ষম মানুষের উপার্জনের মাধ্যমে যেমন শিশুদের দেখভাল করা, তেমনি বয়স্কদের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করা।

বাফেট তখন কর্মসূচিটির আর্থিক ভিত্তি শক্তিশালী করতে অবসরের বয়স বাড়ানো এবং বেতন থেকে সোশ্যাল সিকিউরিটি কর আদায়ের সর্বোচ্চ সীমা তুলে দেওয়ার মতো পদক্ষেপের কথাও বলেছিলেন। তাঁর বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে কারণ, প্রায় দুই দশক পর একই কর্মসূচি বড় ধরনের অর্থসংকটের মুখে পড়েছে।

মাসে ৫৪৩ ডলার কমার হিসাব

বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মীরা গড়ে মাসে ২ হাজার ৮৮ ডলার ৭৯ সেন্ট সোশ্যাল সিকিউটি সুবিধা পান। এই অর্থের ২৬ শতাংশ কমলে মাসিক ভাতা দাঁড়াবে আনুমানিক ১ হাজার ৫৪৬ ডলার। অর্থাৎ একজন অবসরপ্রাপ্ত কর্মীকে প্রতি মাসে প্রায় ৫৪৩ ডলার কম নিয়ে চলতে হতে পারে। বছরে এই ঘাটতির পরিমাণ দাঁড়াবে প্রায় ৬ হাজার ৫১৬ ডলার।

তবে সব সরকারি পূর্বাভাসে একই পরিমাণ হ্রাসের কথা বলা হয়নি। ২০২৬ সালের সোশ্যাল সিকিউরিটি ট্রাস্টিদের প্রতিবেদনে ২০৩২ সালে তহবিলের অর্থ শেষ হলে অবসরভাতা ২২ শতাংশ কমার আশঙ্কা করা হয়েছে। অন্যদিকে সিবিওর পূর্বাভাসে এই হার ২৬ শতাংশ। অর্থাৎ দুটি পূর্বাভাসের মধ্যে চার শতাংশ পয়েন্টের পার্থক্য রয়েছে।

তহবিলের অর্থ শেষ হয়ে যাওয়ার অর্থ অবশ্য এই নয় যে সোশ্যাল সিকিউরিটির সব অর্থপ্রদান বন্ধ হয়ে যাবে। কর্মীদের বেতন থেকে আদায় করা পেরোল ট্যাক্স এবং অন্যান্য রাজস্ব আসতে থাকবে। তবে সেই অর্থ দিয়ে নির্ধারিত সম্পূর্ণ সুবিধা পরিশোধ করা সম্ভব হবে না। ফলে কংগ্রেস কোনো সমাধানে না পৌঁছালে নিয়ম অনুযায়ী সুবিধা কমিয়ে দিতে হবে।

এই সংকট মোকাবিলায় কয়েকটি পদক্ষেপের প্রস্তাব রয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ আয়ের মানুষের ওপর সোশ্যাল সিকিউরিটি করের আওতা বাড়ানো, করযোগ্য আয়ের সর্বোচ্চ সীমা তুলে দেওয়া এবং প্রয়োজনে করের হার পরিবর্তন করা। অন্যদিকে অবসরের বয়স বাড়ানো কিংবা ভবিষ্যৎ সুবিধা কমানোর মতো প্রস্তাবও আলোচনায় রয়েছে। তবে প্রতিটি পদক্ষেপেরই আলাদা আর্থিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে।

সাম্প্রতিক এক বিশ্লেষণে আরও উঠে এসেছে, উচ্চ আয়ের মানুষের বেতন নির্ধারিত করসীমার বাইরে চলে যাওয়ায় সোশ্যাল সিকিউরিটির আয় প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। অন্যদিকে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং কর্মক্ষম জনগোষ্ঠীর তুলনামূলক ধীর প্রবৃদ্ধি কর্মসূচিটির ওপর চাপ বাড়াচ্ছে।

 

সব মিলিয়ে ২০৩২ সাল এখন সোশ্যাল সিকিউরিটির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সময়সীমা। কংগ্রেসের হাতে এখনো তহবিলের ঘাটতি মোকাবিলার সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক মতপার্থক্য কাটিয়ে সময়মতো কার্যকর সিদ্ধান্ত না এলে অবসরপ্রাপ্তদের মাসিক আয়ে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। বিশেষ করে যাঁরা দৈনন্দিন খরচ, বাসাভাড়া ও চিকিৎসার জন্য এই ভাতার ওপর নির্ভর করেন, তাঁদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত