কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে সমুদ্রে ভাসমান ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা
ফোনে ৮৮টি আপত্তিকর ছবি পাওয়ার অভিযোগ, গ্রে প্তা র সাবেক সিআইএ প্রধানের ছেলে
সাবেক সিআইএ প্রধান জন ব্রেনান ও তার ছেলে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বি রু দ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌ ন নির্যাতনসংক্রান্ত ছবি পরিবহনের অভিযোগে ফেডারেল আদালতে মামলা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ভার্জিনিয়া অঙ্গরাজ্যে তাকে গ্রে প্তা র করা হয়। এফবিআইয়ের তদন্তে তার মুঠোফোনে ৮৮টি ছবি পাওয়া গেছে বলে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
৪০ বছর বয়সী কাইল ব্রেনান ভার্জিনিয়ার ওয়ারেন্টন এলাকার বাসিন্দা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দাখিল করা ফৌজদারি অভিযোগ অনুযায়ী, তার ফোনে পাওয়া ছবিগুলোতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌ ন কার্যকলাপের দৃশ্য রয়েছে বলে তদন্তকারীদের ধারণা। এসব ছবির ভিত্তিতে তার বি রু দ্ধে শিশুদের অশ্লীল ছবি পরিবহনের অভিযোগ আনা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, কাইলের বি রু দ্ধে তদন্ত শুরু হয় ২০২৪ সালে। ওই বছরের এপ্রিল ও জুনে সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাডোবি সন্দেহজনক কিছু ছবি ও অনলাইন অ্যাকাউন্টের বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনকে (এনসিএমইসি) তথ্য দেয়। সংস্থাটি শিশুদের নি র্যা তন ও শোষণসংক্রান্ত ঘটনা শনাক্ত এবং তদন্তে সহায়তা করে।
ওই তথ্যের ভিত্তিতে ভার্জিনিয়ার ওয়ারেন্টন পুলিশ ও ফকিয়ার কাউন্টি শেরিফের কার্যালয় তদন্ত শুরু করে। ২০২৪ সালের জুলাইয়ে কাইলের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তার মুঠোফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র জব্দ করা হয়। পরে গত অক্টোবর মাসে তদন্তটি এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
এফবিআইয়ের কর্মকর্তারা আদালতের অনুমতি নিয়ে ফোনের তথ্য পরীক্ষা করেন। সেখান থেকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের আপত্তিকর ছবি পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এর পরই শুক্রবার কাইলের বি রু দ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়। ওই দিন তিনি আদালতে প্রাথমিক শুনানিতেও অংশ নেন। তার আইনজীবী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
কাইলের বাবা জন ব্রেনান ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সিআইএর উপপরিচালক এবং ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সংস্থাটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে গুরুত্বপূর্ণ গোয়েন্দা পদে ছিলেন।
তবে কাইলের বি রু দ্ধে চলমান তদন্তের সঙ্গে তার বাবাকে ঘিরে বিচার বিভাগের তদন্তের কোনো যোগসূত্র নেই বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। জন ব্রেনানকে ঘিরে পৃথক একটি তদন্ত চলছে, যেখানে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপসংক্রান্ত গোয়েন্দা মূল্যায়ন নিয়ে তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। জন ব্রেনান কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন। তার বি রু দ্ধে ওই তদন্তে এখনো কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।
কাইল ব্রেনানের বি রু দ্ধে আনা অভিযোগের বিচার এখনো শেষ হয়নি। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।
নিউজ ডেক্স
শেয়ার করুন