আপডেট :

        চীনে একই টেবিলে ট্রাম্প, পুতিন ও শি, তিন নেতার তিন ভিন্ন লক্ষ্য নিয়ে বাড়ছে কূটনৈতিক আগ্রহ

        সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ফিটনেস অ্যাপ, যেভাবে তথ্য সংগ্রহ করে মার্কিন ঘাঁটির অবস্থান শনাক্ত করেছে ইরান

        নিজেই আর নেই, তবু নির্বাচনে জয়ের পথে ক্যালিফোর্নিয়ার কাউন্টি সুপারভাইজার প্রার্থী

        দীর্ঘদিনের মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে ডাউনটাউন লস এঞ্জেলেস, ফিরছে ব্যবসা ও প্রাণচাঞ্চল্য

        যুক্তরাষ্ট্রজুড়ে হঠাৎ সব ফ্লাইট বন্ধের নেপথ্যে কী, পুরোনো প্রযুক্তির ত্রুটিতে বিপাকে যাত্রীরা

        আইসিইর অ ভি যা নের আ ত ঙ্কে সাপ্তাহিক ছুটিতে পার্কে যাওয়া কমিয়েছেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        উপকূলীয় বন্যার প্রস্তুতি না নিলে বাড়ির মালিকদের জরিমানার হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায়

        স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সাময়িক বন্ধ হলিউডের জনপ্রিয় ফরাসি রেস্তোরাঁসহ একাধিক প্রতিষ্ঠান

        হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর এলএনজি ট্যাংকারে বি স্ফো র ণ, দাবি ইরানের

        মিসিসিপি নদীতে প্রমোদতরীকে ধাক্কা দিল তেলবাহী জাহাজ, নিউ অরলিন্সে উদ্ধার অভিযান

        যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রবেশাধিকার বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

        নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি এফএএর

        সোমবার প্রকাশ হচ্ছে গ্র্যামি মনোনয়ন, কারা থাকছেন এবারের সম্ভাব্য তালিকায়

        হিথ্রো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিমানের পেছনের অংশের আঘাত, আতঙ্কে যাত্রীরা

        ১৯৯৫ সালে নিখোঁজ রবিন মারফির সন্ধান আজও মেলেনি, উত্তর খুঁজছে পরিবার

        দুই মাদকগোষ্ঠীর সং ঘ র্ষে জনশূন্য সিনালোয়া, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

        হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর খবর, প্রশ্নে নীরব থাকলেন ভারতের মুখপাত্র

        কানাডার উপকূলে বিরল প্রজাতির তিমির নতুন শাবকের সন্ধান, আনন্দিত বিজ্ঞানীরা

        চাকরিপ্রার্থীর ছদ্মবেশে মার্কিন কর্মীদের তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া

        সেতু বন্ধের পর বিকল্প পথেও বিপত্তি, বন্যার পানিতে আটকে যানবাহন

নিজেই আর নেই, তবু নির্বাচনে জয়ের পথে ক্যালিফোর্নিয়ার কাউন্টি সুপারভাইজার প্রার্থী

নিজেই আর নেই, তবু নির্বাচনে জয়ের পথে ক্যালিফোর্নিয়ার কাউন্টি সুপারভাইজার প্রার্থী

মৃ ত্যুর পরও নির্বাচনে এগিয়ে ব্রুস জিউডিচি

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের দুই মাসেরও বেশি আগে মৃ ত্যু হয়েছে এক প্রার্থীর। অথচ নির্বাচনের ভোট গণনায় প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। সর্বশেষ ফল অনুযায়ী, প্রয়াত প্রার্থী ব্রুস জিউডিচি পেয়েছেন ৫৮ শতাংশ ভোট। ফলে নির্বাচনে জয়ী ঘোষিত হওয়ার পথে রয়েছেন তিনি। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণা ও নির্বাচন প্রত্যয়ন এখনো বাকি।

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার ক্যালাভেরাস কাউন্টির ডিস্ট্রিক্ট ৫-এর সুপারভাইজার নির্বাচনে। প্রয়াত ব্রুস জিউডিচির প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সুপারভাইজার ক্লাইড ক্ল্যাপ। সর্বশেষ ভোট গণনায় জিউডিচি পেয়েছেন ২ হাজার ২টি ভোট, যা মোট ভোটের ৫৮ শতাংশ। অন্যদিকে ক্ল্যাপ পেয়েছেন ১ হাজার ৫০৫টি ভোট বা ৪২ শতাংশ।

গত ৩১ আগস্ট মৃ ত্যু হয় জিউডিচির। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে নিজ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন তিনি। প্রচারের সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে সান জোয়াকিন জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃ ত্যু হয়।

তবে নির্বাচনের ব্যালট থেকে তাঁর নাম সরানো হয়নি। কারণ, প্রার্থীর মৃ ত্যুর সময় তত দিনে ব্যালট থেকে নাম প্রত্যাহারের জন্য নির্ধারিত আইনি সময়সীমা পার হয়ে গিয়েছিল। ক্যালিফোর্নিয়ার নির্বাচনী আইন অনুযায়ী, এমন পরিস্থিতিতে প্রয়াত প্রার্থীর নাম ব্যালটে থাকলে তাঁর পক্ষে দেওয়া ভোট গণনা করতে হয়।

জিউডিচির মৃ ত্যুর পরও তাঁর নির্বাচনী প্রচার বন্ধ করেননি সমর্থকেরা। বরং তাঁকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে প্রচার চালিয়ে যান তাঁরা। প্রচারের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক ক্যারি বিগস-অ্যাডামস জানান, জিউডিচির প্রচার অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে তাঁরা মনে করেছিলেন, জিউডিচি এই নির্বাচনে লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন।

জিউডিচির নির্বাচনী ওয়েবসাইটেও ভোটারদের তাঁকে সমর্থন করার আহ্বান জানানো হয়। প্রচারের অন্যতম লক্ষ্য ছিল প্রতিদ্বন্দ্বী ক্লাইড ক্ল্যাপকে আবার কাউন্টি বোর্ড অব সুপারভাইজার্সে ফিরে আসা থেকে বিরত রাখা।

ক্যালাভেরাস কাউন্টির নির্বাচন বিভাগ জানিয়েছে, এখনো ১৬৮টি ব্যালট প্রক্রিয়াকরণের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া স্বাক্ষরসংক্রান্ত সমস্যা থাকায় আরও ৩৪০টি ব্যালট সংশোধনের সুযোগ রয়েছে। তবে এসব ব্যালটের কতগুলো ডিস্ট্রিক্ট ৫-এর, তা নিশ্চিত নয়। কাউন্টিতে ভোট গ্রহণ ও গণনার কার্যক্রম শেষ করে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রত্যয়ন করার কথা রয়েছে।

আইন অনুযায়ী, জিউডিচি শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোট পেলে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে। কিন্তু নির্বাচিত হলেও তিনি দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। কারণ, দায়িত্বের মেয়াদ শুরু হওয়ার আগেই তাঁর মৃ ত্যু হয়েছে। ফলে পদটি শূন্য ঘোষণা করা হবে এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর ওই পদে একজনকে নিয়োগ দেবেন। পরবর্তী নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব নেওয়া পর্যন্ত নিয়োগ পাওয়া ব্যক্তি দায়িত্ব পালন করবেন।

জিউডিচি পেশাগত জীবনে আমাডর-তুয়োলামি কমিউনিটি অ্যাকশন এজেন্সিতে ফিসকাল অফিসার হিসেবে কাজ করতেন। নির্বাচনী প্রচারে সরকারি ব্যয় নিয়ন্ত্রণ, দাবানলের প্রস্তুতি, জননিরাপত্তা, বিনোদনমূলক স্থান এবং সড়কের উন্নয়নকে গুরুত্ব দিয়েছিলেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত