কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে সমুদ্রে ভাসমান ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা
শিশুর সঙ্গে অশালীন কাজের উদ্দেশ্যে যোগাযোগ, লস এঞ্জেলেসে শিক্ষক গ্রে প্তা র
আর্কাডিয়ার অ্যারো প্যাসিফিক একাডেমি
লস এঞ্জেলেস কাউন্টিতে ১০ বছর বয়সী এক শিশুর সঙ্গে অশালীন কাজের উদ্দেশ্যে যোগাযোগের অভিযোগে এক শিক্ষককে গ্রে প্তা র করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম ফ্রান্সিস নাভারো মুরালিধরন। ৪৫ বছর বয়সী এই ব্যক্তি আলহামব্রা এলাকার বাসিন্দা।
আর্কাডিয়া পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, মুরালিধরন আর্কাডিয়ার অ্যারো প্যাসিফিক একাডেমিতে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি নিজ উদ্যোগে ব্যক্তিগত টিউশনিও করতেন। অ্যারো প্যাসিফিক একাডেমি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে।
পুলিশ জানায়, গত ৮ নভেম্বর অভিযুক্ত ব্যক্তি ও ১০ বছর বয়সী এক শিশুর মধ্যে অনলাইনে হওয়া কিছু অনুপযুক্ত কথোপকথনের বিষয়ে তারা অবগত হয়। এরপর ঘটনাটি তদন্তে নামে পুলিশ বিভাগের গোয়েন্দারা।
তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত ব্যক্তির ইলেকট্রনিক যোগাযোগ পর্যালোচনা করা হয়। এসব তথ্য যাচাই করে শিশুর সঙ্গে অশালীন কাজের উদ্দেশ্যে যোগাযোগের অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তকারীদের অভিযোগ, মুরালিধরন শিশুটির সঙ্গে ব্যক্তিগত টিউশনির একটি সেশনের ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। তবে ওই সাক্ষাতের পেছনে তার উদ্দেশ্য ছিল শিশুটির সঙ্গে অশালীন কাজে জড়ানো।
গত ১৩ নভেম্বর পুলিশ নিশ্চিত করে, এ ঘটনায় মুরালিধরনকে গ্রে প্তা র করা হয়েছে। তার বিরুদ্ধে ১৪ বছরের কম বয়সী শিশুর সঙ্গে অশালীন কাজের চেষ্টা, নির্দিষ্ট গুরুতর অ প রা ধ করার উদ্দেশ্যে অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যোগাযোগ এবং অশালীন কাজের উদ্দেশ্যে শিশুর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার অভিযোগ আনা হয়েছে।
বর্তমানে তিনি ১ লাখ ডলারের জামিনে কারাগারে রয়েছেন।
পুলিশের ভাষ্য, শিক্ষকতা ও ব্যক্তিগত টিউশনের সঙ্গে যুক্ত থাকার কারণে মুরালিধরনের আরও শিশু-কিশোরের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে। এ কারণে তার সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা রয়েছে—এমন অন্য কোনো ভুক্তভোগী আছেন কি না, তা খুঁজে দেখছেন তদন্তকারীরা।
আর্কাডিয়া পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, মুরালিধরনের সঙ্গে কারও অনুপযুক্ত যোগাযোগ হয়ে থাকলে অথবা এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে তথ্য দিতে আর্কাডিয়া পুলিশ বিভাগের গোয়েন্দা কর্মকর্তা টি-র সঙ্গে ৬২৬-৫৭৪-৫১৬৪ নম্বরে যোগাযোগ করা যাবে। ফোন করার সময় মামলার নম্বর ২৬-৪৬৪৫ উল্লেখ করতে বলা হয়েছে।
তদন্ত এখনো চলমান। তবে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির পেশাগত পরিচয় ও শিশুদের সঙ্গে তার সম্ভাব্য যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আরও কোনো শিশু ক্ষ তি গ্র স্ত হয়েছে কি না, তা শনাক্ত করাই এখন তাদের অন্যতম লক্ষ্য।
নিউজ ডেক্স
শেয়ার করুন