বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
সাগরে উত্তাল পরিস্থিতি, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়াতে পারে। একপর্যায়ে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বিশেষ বিজ্ঞপ্তি-১-এ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নচাপটি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। একই সময়ে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ১ হাজার ৯০০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে জেলে ও সমুদ্রগামী নৌযান পরিচালনাকারীদের নিয়মিত সরকারি আবহাওয়া পূর্বাভাস অনুসরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
নিউজ ডেক্স
শেয়ার করুন