আপডেট :

        ৫৪ বিলিয়ন ডলারের বাজেটের নিয়ন্ত্রণ, ২০২৮ সালে নতুন পদে ভোট দেবেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        বাড়ির উঠানে কোয়োটের আনাগোনা, শিশুর ওপর আক্রমণের পর বাড়ছে উদ্বেগ

        বৈধ ক্যানাবিসে কীটনাশক শনাক্তের যন্ত্র ব্যর্থ, জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ ক্যালিফোর্নিয়ায়

        বিলিয়নিয়ারদের দখলে লস এঞ্জেলেসের অভিজাত এলাকা, বাড়ি হারাচ্ছেন পুরোনো ধনীরা

        উড়োজাহাজ চলাচল বন্ধ, মাইক্রোসফট অচল, এআই বিতর্কে বাড়ছে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ

        ফ্র্যাঙ্কলিন হাইস্কুলে শিক্ষার্থীর মৃ ত্যু, লস এঞ্জেলেস স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবারের ক্ষতিপূরণ দাবি

        আলতাডেনায় বাড়ির কাছে মানুষের দেহাবশেষ উদ্ধার, তদন্তে কাউন্টি পুলিশের হোমিসাইড ইউনিট

        আন্তর্জাতিক শিক্ষার্থী হারাচ্ছে ক্যালিফোর্নিয়া, শীর্ষ অবস্থান দখল করল নিউইয়র্ক

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

৫৪ বিলিয়ন ডলারের বাজেটের নিয়ন্ত্রণ, ২০২৮ সালে নতুন পদে ভোট দেবেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

৫৪ বিলিয়ন ডলারের বাজেটের নিয়ন্ত্রণ, ২০২৮ সালে নতুন পদে ভোট দেবেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

কাউন্টি বোর্ডের সভায় বক্তব্য দিচ্ছেন লিন্ডসে হরভাথ। ছবি: এতিয়েন লরাঁ/লস এঞ্জেলেস টাইমস

লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন শেষ হলেও স্থানীয় রাজনীতিতে নতুন প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এবার আলোচনার কেন্দ্রে লস এঞ্জেলেস কাউন্টির প্রথম নির্বাচিত নির্বাহী পদ। ২০২৮ সালে এই পদে ভোট দেবেন কাউন্টির বাসিন্দারা। প্রায় এক কোটি মানুষের প্রশাসন, ৫৪ বিলিয়ন ডলারের বাজেট এবং ১ লাখ ১০ হাজার কর্মীর দায়িত্ব থাকবে নতুন নির্বাহীর হাতে।

লস এঞ্জেলেসের পরবর্তী মেয়র হিসেবে নিত্যা রামানের নির্বাচিত হওয়ার পর কাউন্টি নির্বাহী পদের দৌড়ও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। গত সপ্তাহে কাউন্টি সুপারভাইজার লিন্ডসে হরভাথ প্রথম প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কাগজপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালের ‘মেজার জি’ পাস করানোর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ওই প্রস্তাবের মাধ্যমেই নির্বাচিত কাউন্টি নির্বাহী পদ তৈরির সিদ্ধান্ত হয়।

হরভাথ ইতিমধ্যে নির্বাচনী প্রচারের প্রস্তুতি শুরু করেছেন। স্থানীয় কয়েকটি শ্রমিক সংগঠনের সমর্থনও পেয়েছেন তিনি। তাঁর লক্ষ্য, কাউন্টির বিভিন্ন এলাকার শ্রমিক ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে একটি বিস্তৃত জোট গড়ে তোলা। হরভাথের ভাষায়, যারা কাউন্টির প্রশাসনকে মানুষের জন্য আরও কার্যকর দেখতে চান, তাঁরা তাঁর সঙ্গে রয়েছেন।

তবে এই পদে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও কয়েকজন পরিচিত রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্বের নাম আলোচনায় এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন লস এঞ্জেলেসের সাবেক মেয়র ও ভারতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এরিক গারসেটি। মেয়র থাকাকালে তাঁর শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী মহলে শক্তিশালী যোগাযোগ ছিল। তবে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে তাঁর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লং বিচের মেয়র রেক্স রিচার্ডসনের নামও আলোচনায় রয়েছে। তিনি বলেছেন, এখন তাঁর মনোযোগ লং বিচের মেয়র হিসেবে দায়িত্ব পালনে। তবে কাউন্টির আবাসনসংক্রান্ত উদ্যোগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং ক্যালিফোর্নিয়ার বড় শহরগুলোর মেয়রদের সংগঠনে আসন্ন দায়িত্বের কথা উল্লেখ করে তিনি জানান, নতুন নির্বাহীর জন্য এ ধরনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ।

সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ধনকুবের আবাসন ব্যবসায়ী রিক কারুসোও। ২০২২ সালে লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের কাছে হেরে যান তিনি। চলতি বছর মেয়র ও ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়েও তাঁর নাম আলোচনায় ছিল। তবে কাউন্টি নির্বাহী পদে লড়ার বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

কাউন্টি সুপারভাইজার জেনিস হানও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। ২০২৮ সালে মেয়াদ শেষ হওয়ার কারণে তিনি আর সুপারভাইজার পদে থাকতে পারবেন না। আগে কংগ্রেস ও লস এঞ্জেলেস সিটি কাউন্সিলেও দায়িত্ব পালন করেছেন তিনি। নতুন পদটিকে ক্যালিফোর্নিয়ার গভর্নরের পর রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর পদগুলোর একটি বলে উল্লেখ করেছেন হান। তবে অবসরের বিষয়টিও বিবেচনায় রাখছেন বলে জানিয়েছেন।

লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মারকুইস হ্যারিস-ডসনও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন। ২০২৮ সালে তাঁর কাউন্সিলের মেয়াদ শেষ হবে। তিনি বলেছেন, বর্তমানে শহরের দায়িত্ব ও চলমান পরিবর্তন নিয়েই ব্যস্ত। তবে নতুন পদে কে প্রার্থী হন, তা তিনি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবেন। কাউন্সিল সদস্য মনিকা রদ্রিগেজের নামও আলোচনায় রয়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া কমিউনিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মিগেল সান্তানা জানিয়েছেন, তাঁর নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই।

নতুন নির্বাহী পদটি বর্তমানে থাকা কাউন্টি প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) জায়গা নেবে। এখনকার সিইও পাঁচ সদস্যের সুপারভাইজার বোর্ডের কাছে জবাবদিহি করেন। ‘মেজার জি’ অনুযায়ী, ২০৩২ সালে বোর্ডের সদস্যসংখ্যা পাঁচ থেকে বেড়ে নয় হবে। নতুন নির্বাহী কাউন্টির ৩৯টি বিভাগের প্রধান নিয়োগ ও বরখাস্ত করতে পারবেন। পাশাপাশি বার্ষিক বাজেট তৈরি করে বোর্ডের কাছে জমা দেওয়ার দায়িত্বও থাকবে তাঁর।

তবে পদটির ক্ষমতা ও সাংবিধানিক বৈধতা নিয়ে আপত্তি রয়েছে। কাউন্টি সুপারভাইজার ক্যাথরিন বার্গার শুরু থেকেই এর বিরোধিতা করছেন। তিনি জানিয়েছেন, নতুন পদে প্রার্থী হওয়ার ইচ্ছা তাঁর নেই। বরং অন্য সুপারভাইজারদেরও নির্বাচনে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, ক্যালিফোর্নিয়ার সংবিধান অনুযায়ী কাউন্টি নির্বাহীর জন্য নির্ধারিত কিছু ক্ষমতা—যেমন বোর্ডের সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা—আইনগতভাবে প্রশ্নের মুখে পড়তে পারে।

বার্গারের আশঙ্কা, যথাযথ পর্যালোচনা ছাড়া পদটি কার্যকর করা হলে আদালতে চ্যালেঞ্জের মুখে পুরো সংস্কারপ্রক্রিয়া ভেস্তে যেতে পারে। তাঁর মতে, কাউন্টির আইন প্রণয়নের দায়িত্ব সুপারভাইজার বোর্ডের হাতে থাকা উচিত, আর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব হওয়া উচিত প্রশাসনিক শাখা পরিচালনা করা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন পদটির ক্ষমতা, দায়িত্ব ও প্রায় পাঁচ লাখ ডলারের বার্ষিক বেতন—সুবিধা বাদে—অনেক প্রভাবশালী ব্যক্তিকে নির্বাচনে আগ্রহী করতে পারে। তবে কাউন্টির সব এলাকার ভোটারদের কাছে গ্রহণযোগ্য হওয়া সহজ হবে না। লস এঞ্জেলেস শহরের তুলনায় পুরো কাউন্টির রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা অনেক বেশি বৈচিত্র্যময়। ফলে প্রার্থীদের সান গ্যাব্রিয়েল ভ্যালি থেকে ব্রেন্টউড—সব এলাকার মানুষের জন্য গ্রহণযোগ্য বার্তা তৈরি করতে হবে।

নতুন নির্বাহী কে হবেন, তা নির্ধারিত হবে ২০২৮ সালের নির্বাচনে। তবে প্রথম প্রার্থী হিসেবে হরভাথের মাঠে নামার মধ্য দিয়ে কাউন্টির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে রাজনৈতিক হিসাব-নিকাশ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত