আপডেট :

        ‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী

        জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টাল, শিক্ষক হেনস্তা

        মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে কোটায় চাকরি, অবশেষে বরখাস্ত হলেন বেলাল হোসেন

        নিউইয়র্কে বিক্ষোভ নিয়ন্ত্রণের দায়িত্বে পরিবর্তন, ভেঙে দেওয়া হচ্ছে পুলিশের বিতর্কিত ইউনিট

        ট্রাম্পের এনভিডিয়া শেয়ারের মূল্য এক বছরে কয়েক গুণ বেড়েছে, বলছে ওয়াশিংটন পোস্ট

        ক্যালিফোর্নিয়ার ১০ ফ্রিওয়েতে পিকআপ ট্রাকে ১৩২ পাউন্ড কো কে নসহ দুই নারী গ্রে প্তার

        মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ভারী বৃষ্টিতে বাড়ছে আকস্মিক বন্যার আশঙ্কা

        আটবার মনোনয়ন পেয়েও অস্কার জেতা হয়নি, অবশেষে সম্মানসূচক পুরস্কার পেলেন গ্লেন ক্লোজ

        হান্টিংটন বিচে ডিম ফুটে জন্ম, প্রশান্ত মহাসাগরে ফিরল ২১টি ছোট সামুদ্রিক কচ্ছপ

        ৫৪ বিলিয়ন ডলারের বাজেটের নিয়ন্ত্রণ, ২০২৮ সালে নতুন পদে ভোট দেবেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        বাড়ির উঠানে কোয়োটের আনাগোনা, শিশুর ওপর আক্রমণের পর বাড়ছে উদ্বেগ

        বৈধ ক্যানাবিসে কীটনাশক শনাক্তের যন্ত্র ব্যর্থ, জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ ক্যালিফোর্নিয়ায়

        বিলিয়নিয়ারদের দখলে লস এঞ্জেলেসের অভিজাত এলাকা, বাড়ি হারাচ্ছেন পুরোনো ধনীরা

        উড়োজাহাজ চলাচল বন্ধ, মাইক্রোসফট অচল, এআই বিতর্কে বাড়ছে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ

        ফ্র্যাঙ্কলিন হাইস্কুলে শিক্ষার্থীর মৃ ত্যু, লস এঞ্জেলেস স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবারের ক্ষতিপূরণ দাবি

        আলতাডেনায় বাড়ির কাছে মানুষের দেহাবশেষ উদ্ধার, তদন্তে কাউন্টি পুলিশের হোমিসাইড ইউনিট

        আন্তর্জাতিক শিক্ষার্থী হারাচ্ছে ক্যালিফোর্নিয়া, শীর্ষ অবস্থান দখল করল নিউইয়র্ক

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টাল, শিক্ষক হেনস্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টাল, শিক্ষক হেনস্তা

পাঁচ কর্মকর্তাকে প্রক্টরের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছে। ১৬ নভেম্বরছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টানোর ঘটনা ঘটেছে। এ সময় বাংলা বিভাগের এক শিক্ষককেও হেনস্তা করেন ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতা-কর্মীরা। সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে তাঁরা এসব ঘটনা ঘটান।

পে টানোর পর পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়ার দাবিও জানান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ওই কর্মকর্তাদের প্রক্টর কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছিল। তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্যের নেতৃত্বে তখন ক্যাম্পাসে জরুরি বৈঠক চলছিল।

অভিযুক্ত পাঁচ কর্মকর্তা হলেন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। হেনস্তার শিকার শিক্ষক বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জড়িত। তাঁদের দাবি, এসব ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ধরনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একটি তালিকা তৈরি করে তাঁদের শনাক্ত করার কাজ চলছে বলেও জানান তাঁরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সামনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেনকে পে টানোর ঘটনা ঘটে। পরে তাঁকে তাঁর কার্যালয় থেকে ধরে প্রক্টরের দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর মুঠোফোন কেড়ে নেওয়া হয়।

জুনায়েদকে প্রক্টর কার্যালয়ে রেখে বিজ্ঞান অনুষদের দিকে যান ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে কয়েকজন কর্মকর্তাকে খুঁজেও তাঁদের পাননি। পরে তাঁদের সঙ্গে ছাত্রশক্তির নেতা-কর্মীরা যোগ দেন। দুই সংগঠনের নেতা-কর্মীরা মিলে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন—এমন ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

বিক্ষোভ সমাবেশের পর আবারও বিভিন্ন দপ্তর ও বিভাগে যান দুই সংগঠনের নেতা-কর্মীরা। দ্বিতীয় দফায় রেজিস্ট্রার দপ্তরে গিয়ে উপপরিচালক সঞ্জয় কুমার পালকে পে টানো হয়। এ সময় তাঁর শার্ট ছিঁড়ে যায়। পরে তাঁকে টেনেহিঁচড়ে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এরপর ভাষাশহীদ রফিক ভবনে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী আখ্যা দিয়ে হেনস্তা করা হয়। বিভাগের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া যায়। পরে ছবিটি বাইরে এনে পুড়িয়ে দেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

সেখান থেকে তাঁরা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে যান। সেখানে উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডলকে পে টানো হয়। তাঁর শার্টও ছিঁড়ে ফেলা হয়। পরে তাঁকে টেনেহিঁচড়ে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বেলা আড়াইটার দিকে দ্বিতীয় দফায় ভাষাশহীদ রফিক ভবনে গিয়ে সেকশন অফিসার নুরুল হুদাকে পে টানো হয়। একইভাবে ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনিকে মার ধ র করে প্রক্টরের কার্যালয়ে নেওয়া হয়।

ঘটনার সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’ এবং ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমাদ বলেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকার কথাও বলেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত