চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার
চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
সাগর ঘোষ (৬৫)/ ছবি: জাগোনিউজ২৪
মায়ের চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে ৮২ বছর বয়সী মাকে শ্বাসরোধ করে হ ত্যার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের কলকাতার হরিদেবপুরে সোমবার (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই পুলিশকে ফোন করে বিষয়টি জানান। পরে তাঁকে আটক করে স্থানীয় পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, উমা রানি ঘোষ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন ছেলে সাগর ঘোষ। কিন্তু চিকিৎসার খরচ জোগাতে গিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি। এ জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে ধারও করেছিলেন ৬৫ বছর বয়সী সাগর।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার মাকে হ ত্যার পর সাগর নিজেই ১০০ নম্বরে ফোন করে পুরো ঘটনা জানান। খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে উমা রানির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ঘটনাস্থলে একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ। সেখানে নিজের বোনকে উদ্দেশ করে সাগর লিখেছেন, ‘তোমার মাকে মুক্তি দিলাম, কিন্তু তুমি এসে আমাকেও নিয়ে যেতে পারবে না।’
এদিকে, সাগর ঘোষের বিরুদ্ধে এর আগেও স্ত্রীকে হ ত্যার চেষ্টার অভিযোগে মামলা হয়েছিল। জানা গেছে, ২০১৯ সালে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন তিনি। তবে ওই ঘটনায় তাঁর স্ত্রী প্রাণে বেঁচে যান। পরে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। সেই মামলার বিচার এখনো চলছে।
পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। তবে মায়ের চিকিৎসার খরচ বহন করতে না পারার বিষয়টি অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক প্রেক্ষাপট হিসেবে সামনে এসেছে।
নিউজ ডেক্স
শেয়ার করুন