আপডেট :

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

        শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

শরণার্থীশিবিরে রোহিঙ্গা জনগোষ্ঠী/ ছবি: আনাদোলু এজেন্সি (ফাইল)

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় বাস্তবায়নে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে চায় মালয়েশিয়া। এ লক্ষ্যে জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে আলোচনা করবে দেশটি।

রোববার (২২ নভেম্বর) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর সংঘটিত গণহত্যার বিষয়ে আইসিজের দেওয়া রায়কে সম্মান করে মালয়েশিয়া। একই সঙ্গে রায়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করবে কুয়ালালামপুর।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের স্থায়ী ও সমন্বিত সমাধান চায় দেশটি। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করার পাশাপাশি মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজে এক ঐতিহাসিক রায়ে জানায়, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হওয়ার জন্যও দায়ী করেছে।

রায়ে মিয়ানমারকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দিয়েছে আদালত। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও তা দেওয়ার পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে। এ জন্য দুই বছরের মধ্যে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন আদালতে জমা দিতে হবে মিয়ানমারকে। 

২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও অন্যান্য অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছিল ওই মামলায়।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইসিজের পর্যবেক্ষণ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা নিয়ে দেশটির দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চায় তারা।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন। এ ছাড়া গত অক্টোবর পর্যন্ত দেশটির অভিবাসন বন্দিশিবিরগুলোতে আটক ছিলেন আরও ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গা।

এদিকে, ২০২১ সালে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে মিয়ানমারের সামরিক নেতাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।

এর মধ্যে গত বুধবার মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং আসিয়ানের সঙ্গে দেশটির সম্পর্ক নতুন করে পর্যালোচনার কথা জানিয়েছেন। একই সঙ্গে আসিয়ান সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

এর আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান নেতাদের বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে অগ্রগতি হলে দেশটিকে ধীরে ধীরে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত