আপডেট :

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

        শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

কনসার্টে গু লি চালানোর পর ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা / ছবি: শেরিফের কার্যালয়

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নর্তেনো গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি কনসার্টে গু লি চালানোর ঘটনায় অন্তত ৯ জন আ হ ত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাতে অঙ্গরাজ্যের টুলারে কাউন্টির স্ট্র্যাথমোর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় শেরিফের কার্যালয় জানিয়েছে, আ হ তদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে রোড ২৫৬-এর ২০০০০ ব্লকে একটি ব্যক্তিগত কনসার্ট চলছিল। সেখানে দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় এক বা একাধিক দু বৃত্তকারী ভিড়ের মধ্যে গু লি চালায়। এতে অন্তত ৯ জন আ হ ত হন।

আ হ তদের মধ্যে ২৬ বছর বয়সী এক ব্যক্তির বুকে গু লি লাগে। অস্ত্রোপচারের পরও তাঁর অবস্থা সংকটাপন্ন রয়েছে। ১৯ বছর বয়সী আরেকজনের পেটে এবং ২২ বছর বয়সী একজনের শরীরের নিম্নাংশে গু লি লাগে। তাঁদেরও অস্ত্রোপচার করতে হয়েছে। বাকি ছয়জন শরীরের বিভিন্ন স্থানে আ হ ত হলেও তাঁদের জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি।

পুলিশ ও শেরিফের কর্মকর্তারা জানিয়েছেন, কনসার্টটিতে একাধিক র‍্যাপার ও সংগীতশিল্পী অংশ নিয়েছিলেন। তাঁদের কেউ কেউ ক্যালিফোর্নিয়ার বাইরের এলাকা এবং অন্য অঙ্গরাজ্য থেকেও এসেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির প্রচার ও প্রচারণার ফ্লায়ার ছড়িয়ে পড়েছিল।

তদন্তকারীদের ধারণা, ঘটনাটি গ্যাং-সংশ্লিষ্ট হতে পারে। তবে হামলার কারণ বা জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। টুলারে কাউন্টির শেরিফ মাইক বুদরো জানিয়েছেন, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। তবে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত