আপডেট :

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

        শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

১১ দিন আইসিইর আটককেন্দ্রে থাকার পর মুক্তি পান মডেল ভেরা ডাইকমান্স / ছবি: জ্যাম প্রেস/@veradijkmans

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) হেফাজতে ১১ দিন কাটানোর পর নেদারল্যান্ডসে ফিরেছেন আলোচিত ওনলি ফ্যানস মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার ভেরা ডাইকমান্স। ২৯ বছর বয়সী এই ডাচ মডেলের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মা মারিয়ানে শোল্ট।

রোববার (২২ নভেম্বর) তিনি নেদারল্যান্ডসে পৌঁছান। তাঁর মা জানিয়েছেন, আটককেন্দ্রে থাকার অভিজ্ঞতায় ভেরা শারীরিক ও মানসিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন। এখন তাঁর বিশ্রাম এবং স্বাভাবিক জীবনে ফেরার জন্য সময় প্রয়োজন।

গত ১১ নভেম্বর নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ভেরাকে আটক করে আইসিই। পরে তাঁকে নিউ জার্সির ডেলানি হল অভিবাসন আটককেন্দ্রে নেওয়া হয়। মিয়ামি থেকে নিউ জার্সিতে যাওয়ার সময় তিনি আটক হন। তাঁর পরিবারের ভাষ্য অনুযায়ী, ইউএফসি ৩৩৪ ইভেন্টের আগে কয়েকজন মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) যোদ্ধার সঙ্গে কনটেন্ট তৈরির উদ্দেশ্যে তিনি সেখানে যাচ্ছিলেন।

ভেরার আটকের কারণ নিয়ে প্রথম দিকে অস্পষ্টতা থাকলেও পরে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বিষয়টি ব্যাখ্যা করে। সংস্থাটির দাবি, ২০২৪ সালের আগস্টে বি-২ পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তিনি অনুমোদিত সময়ের বেশি অবস্থান করেন। ২০২৫ সালে তাঁর বিরুদ্ধে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়। ২০২৬ সালের ২৬ মে অভিবাসন আদালতে শুনানিতে উপস্থিত না হওয়ায় বিচারক তাঁর বিরুদ্ধে দেশ ছাড়ার নির্দেশ দেন।

ডিএইচএসের ভাষ্য অনুযায়ী, ভেরাকে যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তাঁর পরিবারের দাবি, আদালতের শুনানির নোটিশ তিনি পাননি। ঘন ঘন ভ্রমণ এবং বিভিন্ন হোটেলে অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ চিঠি তাঁর হাতে পৌঁছায়নি বলে ধারণা করছেন তাঁর মা।

এদিকে আটককেন্দ্রে ভেরার পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছিল পরিবার। তাঁর মায়ের অভিযোগ, সেখানে খাবার ও পানির সংকট, অপর্যাপ্ত খোলা বাতাস এবং সীমিত যোগাযোগের সুযোগ ছিল। মেয়ের সঙ্গে দেখা করার পর তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখেছেন বলেও জানান তিনি।

নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভেরার বিষয়ে তারা অবগত এবং তাঁকে কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভেরার অনুসারীর সংখ্যা প্রায় ৫৭ লাখ। ওনলি ফ্যানসেও কনটেন্ট তৈরি করেন তিনি। এর আগে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রেমিকা’ হিসেবে পরিচয় দিয়ে আলোচনায় এসেছিলেন এই মডেল।

১১ দিন পর দেশে ফিরলেও আটককেন্দ্রের অভিজ্ঞতা কাটিয়ে উঠতে তাঁর কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন মা মারিয়ানে।

শেয়ার করুন

পাঠকের মতামত