আপডেট :

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

        বন্দুকযুদ্ধে ১১ জন নি হত, উত্তর মেক্সিকোতে গ্রেপ্তার মাদক চক্রের নেতা

        মা দ ক ও অপরাধ ঠেকাতে ম্যাকআর্থার পার্ক ঘিরে ৮ ফুট উঁচু বেড়া দিচ্ছে লস এঞ্জেলেস

        অপ্রাপ্তবয়স্ককে নি পী ড়নের অভিযোগে অভিযুক্ত এলএ স্কুলের বিশেষ শিক্ষা সহকারী

        ২০২৮ অলিম্পিকে ড্রোন হামলা ও বিক্ষোভ মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস পুলিশ

        লস এঞ্জেলেস কাউন্টিতে প্রথমবারের মতো রোবোট্যাক্সি সেবা চালু করল জুক্স

দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

ডেট্রয়েটে গু লির ঘটনার পর ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। ছবি: FOX 2 Detroit

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে বাড়ির ভেতরে অরক্ষিত অবস্থায় রাখা আগ্নেয়াস্ত্র হাতে পেয়ে দুই বছরের এক শিশু গু লি চালিয়েছে। এতে পাঁচ বছরের এক বালক মাথায় গু লিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

ডেট্রয়েট পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় বাড়ির নিচতলায় দুই, চার ও পাঁচ বছর বয়সী তিন শিশু খেলছিল। তাদের মা ও পরিবারের আরেক সদস্য ছিলেন ওপরতলায়। বিকেল পাঁচটার কিছু আগে হঠাৎ গু লির শব্দ শুনতে পান তাঁরা। পরে পাঁচ বছরের শিশুটিকে কপালে গু লির ক্ষত নিয়ে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের ধারণা, দুই বছরের শিশুটি বাড়িতে অরক্ষিত অবস্থায় থাকা আগ্নেয়াস্ত্রটি হাতে পেয়ে গু লি চালায়। আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, তার অবস্থা সংকটাপন্ন।

ডেট্রয়েট পুলিশের ডেপুটি চিফ সোনিয়া রাসেল বলেন, শিশুদের উপস্থিতি থাকা সত্ত্বেও বাড়িতে আগ্নেয়াস্ত্র নিরাপদে না রাখার ঘটনা নিয়ে পুলিশ বারবার সতর্ক করছে। শিশুদের নিরাপত্তার জন্য বাড়িতে থাকা অস্ত্র অবশ্যই তালাবদ্ধ করে তাদের নাগালের বাইরে রাখতে হবে।

ডেট্রয়েট পুলিশের প্রধান টড বেটিসনও আগ্নেয়াস্ত্র নিরাপদে সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর ভাষায়, আগ্নেয়াস্ত্র রাখা প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও সেটি অরক্ষিত অবস্থায় ফেলে রাখা দায়িত্বহীনতা। এর ফলে শিশু আহত হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এখনো উদ্ধার করা যায়নি। পুলিশ সেটি খুঁজছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। সর্বশেষ স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

ডেপুটি চিফ রাসেল জানান, আগ্নেয়াস্ত্র নিরাপদে রাখার বিষয়ে পুলিশ স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণ, গান লক এবং সচেতনতামূলক সহায়তা দিতে প্রস্তুত। তবে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারের সদস্যদেরও দায়িত্বশীল হতে হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি মাসে ডেট্রয়েটে অরক্ষিত আগ্নেয়াস্ত্রের কারণে শিশু গু লিবিদ্ধ হওয়ার এটি দ্বিতীয় ঘটনা।

শেয়ার করুন

পাঠকের মতামত