আপডেট :

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

        শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

প্রথমবার বন্দিদশায় লালিত সান ফ্রান্সিসকো গার্টার সাপ অবমুক্ত / ছবি: বিশাল সুব্রামানিয়ান ও মিডপেনিনসুলা রিজিওনাল ওপেন স্পেস

ক্যালিফোর্নিয়ায় বিলুপ্তির ঝুঁকিতে থাকা বিরল প্রজাতির ৬২টি রঙিন সাপ অবমুক্ত করা হয়েছে প্রাকৃতিক পরিবেশে। সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এসব সাপকে সান মাতেও কাউন্টির নির্বাচিত কয়েকটি এলাকায় ছেড়ে দেওয়া হয়। বিপন্ন এই প্রজাতির সাপ সংরক্ষণে এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। আগামী বছর আরও ১৩০টির বেশি সাপ অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সাপগুলোর প্রজাতির নাম সান ফ্রান্সিসকো গার্টার স্নেক। উজ্জ্বল লাল, কালো ও নীলচে ডোরাকাটা শরীরের কারণে উত্তর আমেরিকার সবচেয়ে আকর্ষণীয় সাপগুলোর মধ্যে এগুলোকে বিবেচনা করা হয়। প্রজাতিটি কেবল ক্যালিফোর্নিয়ার সান মাতেও কাউন্টি এবং সান্তা ক্রুজ কাউন্টির ছোট একটি অংশে পাওয়া যায়। পৃথিবীর অন্য কোথাও এদের প্রাকৃতিক আবাস নেই।

১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত হয় সাপটি। বর্তমানে বন্য পরিবেশে মাত্র কয়েক হাজার সান ফ্রান্সিসকো গার্টার স্নেক টিকে আছে বলে ধারণা করছেন গবেষকরা।

এদের সংখ্যা কমে যাওয়ার পেছনে রয়েছে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস ও বিভক্ত হয়ে যাওয়া, খরা, রোগবালাই, খাদ্যের সংকট, আগ্রাসী প্রজাতির প্রাণীর বিস্তার, সড়ক দুর্ঘটনা এবং অবৈধভাবে সাপ সংগ্রহের মতো কারণ।

এই পরিস্থিতি মোকাবিলায় ২০২৫ সালে বিশেষ সংরক্ষণ কর্মসূচি শুরু করেন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের জীববিজ্ঞানীরা। তাঁরা একটি সংরক্ষিত প্রাকৃতিক এলাকা থেকে গর্ভবতী কয়েকটি সাপ সংগ্রহ করে সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় নিয়ে যান। সেখানে সাপগুলো বাচ্চা দেওয়ার পর মা সাপগুলোকে আবার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে জন্ম নেওয়া বাচ্চাগুলোকে চিড়িয়াখানার বিশেষ পরিচর্যায় বড় করা হয়। ছোট অবস্থায় বন্য পরিবেশে শিকারি প্রাণী ও খাবারের প্রতিযোগিতার কারণে সাপগুলোর বেঁচে থাকার ঝুঁকি বেশি থাকে। তাই কিছুটা বড় ও শক্তিশালী হওয়ার পর সেগুলোকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ পদ্ধতিকে বলা হয় ‘হেড-স্টার্টিং’। এতে প্রাণীদের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রাথমিক পর্যায়ে নিরাপদ পরিবেশে বড় করা হয়। পরে বেঁচে থাকার সক্ষমতা বাড়লে তাদের প্রাকৃতিক আবাসে ছেড়ে দেওয়া হয়।

অবমুক্ত করার আগে প্রতিটি সাপের জেনেটিক পরীক্ষা করা হয়েছে। এর মাধ্যমে কোন সাপকে কোথায় ছাড়লে বিভিন্ন প্রাকৃতিক জনগোষ্ঠীর মধ্যে জিনগত বৈচিত্র্য বাড়বে, তা নির্ধারণ করেন গবেষকরা। প্রায় এক-তৃতীয়াংশ সাপকে তাদের মায়ের আগের আবাসস্থলের কাছাকাছি ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি সাপগুলোকে অন্য কয়েকটি এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে সাপের সংখ্যা ও জিনগত বৈচিত্র্য বাড়ানো প্রয়োজন।

তবে সাপগুলোকে ঠিক কোন কোন স্থানে অবমুক্ত করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। অবৈধভাবে সংগ্রহ, সড়ক দুর্ঘটনা ও রোগের ঝুঁকি থেকে সাপগুলোকে সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত।

এদিকে ২০২৬ সালে সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় আরও ১৩০টির বেশি নতুন বাচ্চা জন্ম নিয়েছে। এগুলোকে বড় করে আগামী ২০২৭ সালে বন্য পরিবেশে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অবমুক্ত করা সাপগুলোর চলাচল ও বেঁচে থাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন জীববিজ্ঞানীরা।

সংরক্ষণবিদদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো অন্তত ১০টি স্বনির্ভর প্রজননক্ষম জনগোষ্ঠী গড়ে তোলা। প্রতিটি জনগোষ্ঠীতে অন্তত ২০০টি করে সাপ থাকতে হবে। এই লক্ষ্য অর্জিত হলে ভবিষ্যতে প্রজাতিটিকে বিপন্ন প্রাণীর তালিকা থেকে সরানোর পথ তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু একটি বিরল সাপের অস্তিত্ব রক্ষার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ক্যালিফোর্নিয়ার জলাভূমি ও আশপাশের বাস্তুতন্ত্রের ভারসাম্য। কারণ সান ফ্রান্সিসকো গার্টার স্নেকের অন্যতম প্রধান খাদ্য বিপন্ন ক্যালিফোর্নিয়া রেড-লেগড ফ্রগ। ফলে সাপটির আবাসস্থল সংরক্ষণ করলে উপকৃত হবে আরও অনেক বন্যপ্রাণী।

শেয়ার করুন

পাঠকের মতামত