আপডেট :

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

        শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

শপথ নিচ্ছেন শেখ হাসিনা / ছবি: মোহাম্মদ পনির হোসেন, রয়টার্স (ফাইল ছবি)

ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে প্রবেশের চেষ্টা করলেই তাঁকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা জানান। শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সরকারের এই অবস্থান সামনে এলো।

শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশ সরকার এখন ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে। দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি মেনে নয়াদিল্লি শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা করছে ঢাকা।

শামা ওবায়েদ বলেন, ভারতকে প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত। তাঁর ভাষ্য, দেশে ফিরলে তাঁকে আইনের মুখোমুখি হতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের তাৎক্ষণিক মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে গত এপ্রিল মাসে বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছিল নয়াদিল্লি।

২০২৪ সালের আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা বাংলাদেশে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন। ওই আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। চলতি মাসে দলটি এক সপ্তাহের বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেয়। এর শেষ দিনে ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচি পালন করা হয়।

গত ১০ দিনে অন্তত ২৮ জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে রয়টার্স। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক মানুষ আহত হয়েছেন। সরকার ও আওয়ামী লীগ একে অপরকে সহিংসতার জন্য দায়ী করেছে।

শামা ওবায়েদ বলেন, ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। তবে সেই সম্পর্কের ক্ষেত্রে দেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ অক্ষুণ্ন রাখতে হবে। 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত