আপডেট :

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

        শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং / ছবি: জেফরি ম্যাকওর্টার, এপি (AP)

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আবারও ফিরেছেন সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। সোমবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাঁকে প্রেসিডেন্ট, সিইও ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এর আগে গত ১২ নভেম্বর ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের মধ্যে পদত্যাগ করেছিলেন হুয়াং। তাঁর পদত্যাগের পর প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও করা হয়েছিল। স্থায়ী উত্তরসূরি খুঁজতে পরিচালনা পর্ষদও উদ্যোগ নিয়েছিল।

তবে হুয়াংয়ের প্রত্যাবর্তনের পক্ষে কর্মী, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার ও প্রযুক্তি খাতের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সমর্থন বাড়তে থাকে। তাঁকে আবার দায়িত্বে ফেরানোর দাবিতে একটি আবেদনেও বিপুলসংখ্যক মানুষ স্বাক্ষর করেন। ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের পরিচিত ব্যক্তিরাও তাঁর ফেরার পক্ষে অবস্থান নেন।

গত ১৭ নভেম্বর এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি. জোনস জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটি হুয়াংকে পুনর্বহালের পরিকল্পনা করছে না। কিন্তু কয়েক দিনের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে এসে তাঁকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল পর্ষদ।

এনভিডিয়ার বিবৃতি অনুযায়ী, হুয়াংয়ের সঙ্গে একাধিক আলোচনা ও বৈঠকের পর তাঁর বক্তব্য এবং প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা সম্পর্কে সন্তুষ্ট হয়েছে পরিচালনা পর্ষদ। সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামতও নেওয়া হয়। পর্ষদের দাবি, হুয়াংয়ের প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।

হুয়াংয়ের পদত্যাগের পেছনে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন এবং চীনের সঙ্গে সম্ভাব্য গোয়েন্দা-সম্পর্কের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে এসব বিষয়ে তদন্ত এখনো চলমান। অভিযোগগুলোকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে দেখার সুযোগ নেই।

এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করা কোলেট ক্রেস প্রধান অর্থ কর্মকর্তা হিসেবেই দায়িত্ব চালিয়ে যাবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত