আপডেট :

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

        শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা। ছবি: রয়টার্স/নাথান ফ্র্যান্ডিনো (ফাইল)

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পদে প্রত্যাবর্তনের পরও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ হচ্ছে না। চীনের সঙ্গে এনভিডিয়ার সম্পর্ক এবং বিনিয়োগকারীদের কাছে তথ্য প্রকাশের বিষয়ে তদন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টারের কার্যালয়।

সোমবার (২৩ নভেম্বর) বন্টারের কার্যালয়ের এক মুখপাত্র জানান, হুয়াংয়ের পুনরায় দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত তদন্তের প্রয়োজনীয়তা কমায় না। এনভিডিয়া বিনিয়োগকারী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে কি না, সে বিষয়ে জনগণের জানার অধিকার রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ কিংবা গোপন তথ্য চীনে পৌঁছেছে কি না এবং প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কাছে ভুল তথ্য দিয়েছে কি না, তা খতিয়ে দেখছে ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগ।

এর আগে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি ঘিরে বিতর্ক তৈরি হয়। এর মধ্যে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তদন্তাধীন এক নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও আলোচনায় আসে। এসব ঘটনার পর হুয়াং পদত্যাগ করেছিলেন। তবে সোমবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাকে আবারও সিইও হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াংয়ের সততা ও নেতৃত্বের সক্ষমতার বিষয়ে তারা সন্তুষ্ট। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর তার প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নেই বলেও মনে করছে পর্ষদ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুয়াংকে আবার দায়িত্বে ফেরানোর পক্ষে অবস্থান নিয়েছিলেন।

তবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় স্পষ্ট করেছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। এনভিডিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত তদন্ত চলবে।

শেয়ার করুন

পাঠকের মতামত