আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পারিবারিক ছবিতে ক্যাল স্কেটের মালিক রায়ান হারসানি (৪৩)। ছবি: KTL5

ক্যালিফোর্নিয়ায় জনপ্রিয় একটি স্কেটিং রিঙ্কের মালিক রায়ান হারসানিকে হত্যার দায়ে ট্রেল লাজন পটসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৯ সালে সান বার্নার্ডিনো কাউন্টির গ্র্যান্ড টেরেস শহরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে খুন হয়েছিলেন ৪৩ বছর বয়সী হারসানি। প্রায় সাত বছর পর মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে তার পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে।

সান বার্নার্ডিনো কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী পটসকে প্যারোলের সুযোগ ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আরও ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা যুক্ত হয়েছে। গত ১৩ অক্টোবর সাজা ঘোষণা করা হলেও মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে প্রসিকিউশন।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ১৬ মার্চ ভোরে গ্র্যান্ড টেরেসের ক্যাল স্কেট রিঙ্কে যান পটস। সেখানে আগে থেকেই পরিচিতি ও ব্যক্তিগত সম্পর্কের সূত্রে রিঙ্কের মালিক হারসানির আস্থা অর্জন করেছিলেন তিনি। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্রতিষ্ঠানে ঢোকার পর পটস হারসানিকে আলিঙ্গন করেন। এরপর হারসানি ভেতরের দিকে হাঁটতে শুরু করলে পেছন থেকে তার মাথায় গুলি করেন পটস।

হত্যার পর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ অর্থভর্তি একটি সেফসহ বিভিন্ন সম্পদ চুরি করেন তিনি। পরে পেট্রল ব্যবহার করে হারসানি ও প্রতিষ্ঠানটিতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সেদিন রাত ১টা ৪৯ মিনিটে ডাকাতির খবর পেয়ে সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে অগ্নিনির্বাপণকর্মীদের সঙ্গে ভেতরে প্রবেশ করে গুলিবিদ্ধ ও অচেতন অবস্থায় হারসানিকে উদ্ধার করেন। তাকে হাসপাতালে নেওয়া হলেও কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

২০১৯ সালের এপ্রিলে হত্যার সন্দেহে পটসকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার বয়স ছিল ২৫ বছর। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের আগস্টে জুরি বোর্ড তাকে প্রথম-ডিগ্রি হত্যা, অগ্নিসংযোগ এবং ডাকাতির সময় হত্যার বিশেষ অভিযোগে দোষী সাব্যস্ত করে। আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগও প্রমাণিত হয়।

গত ১৭ আগস্ট জুরি বোর্ড ডাকাতির সময় হত্যার বিশেষ পরিস্থিতি এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগগুলোও সত্য বলে নিশ্চিত করে। এর ভিত্তিতে মূল যাবজ্জীবন সাজার পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য অতিরিক্ত ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মামলার প্রসিকিউটর সান বার্নার্ডিনো কাউন্টির ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেসন এম. লিসো বলেন, সামান্য কিছু নগদ অর্থ ও টেলিভিশনের জন্য পটস যেভাবে হারসানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তার জীবন কেড়ে নিয়েছেন এবং তার গড়ে তোলা ব্যবসা ধ্বংস করেছেন, তা মেনে নেওয়া কঠিন।

হারসানির পরিবার ও স্থানীয় বাসিন্দাদের কাছে ক্যাল স্কেট শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল না। বহু পরিবারের স্মৃতি ও সামাজিক জীবনের সঙ্গে জড়িয়ে ছিল জায়গাটি। হত্যাকাণ্ডের পর গ্র্যান্ড টেরেসের কয়েকশ মানুষ শোক ও উদ্বেগের মধ্যে দিন কাটিয়েছেন।

রায় ঘোষণার পর হারসানির যমজ ভাই ব্রায়ান হারসানি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দীর্ঘ সাত বছর ধরে তারা যে বিচার পাওয়ার অপেক্ষায় ছিলেন, রায়ের মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটেছে। তবে এই সময়ে পরিবারকে অনেক কষ্ট ও শোকের মধ্য দিয়ে যেতে হয়েছে।

গত ২৬ অক্টোবর পটসকে নর্থ কার্ন স্টেট প্রিজনে পাঠানো হয় বলে কারা কর্তৃপক্ষের নথিতে উল্লেখ রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত