আপডেট :

        পাবনায় বল্লম-ককটেল নিয়ে থানায় হা ম লা, পুলিশের রাবার বুলেটে ছত্রভঙ্গ হামলাকারীরা

        বাংলাদেশে কারফিউ বা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

        কারখানার কাজে হিউম্যানয়েড রোবট আনতে বড় পদক্ষেপ স্যামসাংয়ের

        লকডাউনের সমর্থনে মিছিল, বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের ২ কর্মী নি হ ত

        মার্কিন সেনাদের ওপর হা মা লা য় ইরানের স্টারলিংক ব্যবহারের খবরে ক্ষুব্ধ ইলন মাস্ক

        ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে সরে আসছেন শেখ হাসিনা, দাবি রাশেদ খাঁনের

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রের তাপমাত্রায় একের পর এক রেকর্ড, বাড়ছে ভয়াবহ বন্যার ঝুঁকি

        কাদা ধসের আশঙ্কায় মালিবুর উপকূলীয় এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়া গার্লসসহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মাইক লাভ আর নেই

        লস এঞ্জেলেসে আবারও ভূমিকম্প, ৪ দশমিক ২ মাত্রার নতুন কম্পনে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        এক যুগের শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ক্যালিফোর্নিয়ার উপকূল, দুলেছে পিয়ার, ঝনঝন গ্লাস, আতঙ্কিত মাছ

        লস এঞ্জেলেসে ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে ইউনিভার্সাল স্টুডিওজে পানি বিপর্যয়

        লস এঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৮৩টি পরাঘাত, বাড়ছে উদ্বেগ

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে কারফিউ বা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে কারফিউ বা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: জাগোনিউজ২৪

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন নিয়ে কর্মপরিকল্পনা পর্যালোচনার তৃতীয় সভায় অংশ নিতে সেখানে গিয়েছিলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় নিরাপত্তা জোরদার করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ। এ ধরনের পরিস্থিতিতে বাহিনীগুলো সতর্ক অবস্থানে থাকে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করে।

দেশে লকডাউন বা কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা নেই।

সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো শঙ্কা নেই।

এদিকে শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে তিনি শুনেছেন। প্রাথমিকভাবে এটি দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ বা সংঘর্ষ বলে জানা যাচ্ছে। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত তদন্ত হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত