আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

জনসংখ্যা ঘনত্ব ও দরিদ্রতার কারণে লস এঞ্জেলেসে কঠিন হচ্ছে করোনা যুদ্ধ

জনসংখ্যা ঘনত্ব ও দরিদ্রতার কারণে লস এঞ্জেলেসে কঠিন হচ্ছে করোনা যুদ্ধ

সংগৃহীত ছবি



ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ কাউন্টি বড় পরিসরে দোকান ও ব্যবসা-বাণিজ্য চালু করলেও লস এঞ্জেলেস অন্যদের সঙ্গে যোগ দিতে পারেনি।

অন্যতম জনবহুল এই কাউন্টিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্য যেকোনো কাউন্টি থেকে অনেক বেশি। এমনকি গভর্নর গেভিন নিউসাম করোনা নিয়ম শিথিল করলেও সে শর্তে উতরে যেতে পারেনি লস এঞ্জেলেস কাউন্টি।

আগামী ৪ জুলাইয়ের আগে বড় পরিসরে এই কাউন্টিতে কর্মকাণ্ড শুরু হবে না বলেই ধারণা করা যায়।

ক্যালিফোর্নিয়ার মোট করোনা আক্রান্তের প্রায় অর্ধেকই লস এঞ্জেলেসের বাসিন্দা। এবং মোট মৃতের ৫৫ শতাংশ এই কাউন্টিতে ঘটেছে।

অতি সম্প্রতি কাউন্টির করোনা পরিস্থিতির উন্নতি হলেও হোয়াইট হাউজ জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টির করোনা সংক্রমণ উদ্বেগজনক।

জনসংখ্যা ঘনত্ব লস এঞ্জেলেসের আরও একটি প্রকট সংকট। কাউন্টির আবাসিক সেবাকেন্দ্র ও নার্সিং হোমগুলো করোনা সংক্রমণের মূল কেন্দ্র। যদিও সব নার্সিং হোমে আগ্রাসীভাবে এখনো করোনা টেস্ট সম্ভব হয়নি।

 দরিদ্রতার কারণে  আবাসিক সংকট থাকায় ঘনবসতিপূর্ণ এলাকায় করোনা ছড়িয়েছে বেশি। মারা গেছে অর্ধেকেরও বেশি মানুষ। 

তবে সংক্রমণের শুরুর দিকে নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় করোনা প্রাদুর্ভাব ছিল  তুলনামূলক মারাত্মক। এরপর লস এঞ্জেলেস এর বেভারলি হিলস, বেল এয়ার, ব্রেন্টনউডে করোনা ছড়াতে থাকে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর