ইলিনয়ের এভানস্টনে পলাতক এক ব্যক্তির সঙ্গে চেহারার মিল থাকায় এক মার্কিন নাগরিককে আটক করার চেষ্টা করেন ফেডারেল অভিবাসন কর্মকর্তারা। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আইসিই এজেন্টরা তাকে মাটিতে ফেলে হাতকড়া পরানোর চেষ্টা করেন। পরে ওই ব্যক্তি মার্কিন নাগরিক বলে নিশ্চিত হওয়ার পর তাকে ঘটনাস্থলে রেখে চলে যান কর্মকর্তারা।
ঘটনাটি রোববার সকালে শিকাগোর উপশহর এভানস্টনে ঘটে। পাঁচজন এজেন্ট আলাদা গাড়িতে এসে ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করেন। তাদের ধারণা ছিল, তিনি শিকাগোতে গ্রেপ্তারি পরোয়ানা থাকা এক পলাতক আসামির বর্ণনার সঙ্গে মিলে যান। পুলিশ জানায়, পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানানোর পর এজেন্টরা তাকে জোর করে হাতকড়া পরানোর চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এজেন্টরা তাকে ফুটপাতে চেপে ধরেন। এ সময় ওই ব্যক্তি বারবার চিৎকার করে নিজেকে মার্কিন নাগরিক বলে জানান। ঘটনাটি ভিডিও করেন প্রত্যক্ষদর্শী রায়ান গার্টন। তার ভাষ্য, এক পর্যায়ে একজন এজেন্ট ওই ব্যক্তির পিঠের ওপর হাঁটু দিয়ে চেপে রেখেছিলেন। পরে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর কর্মকর্তারা সেখান থেকে চলে যান।
এ ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি আহত ব্যক্তিকে সহায়তা করেন। তার জামায় রক্তের দাগ, চোখের চারপাশে গুরুতর ফোলা এবং মুখে আঁচড় দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ওই ব্যক্তি পুলিশকে বলেন, ধস্তাধস্তির সময় তার মাথা, ঘাড় ও দাঁতে আঘাত লাগে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থলে যাওয়া এভানস্টন পুলিশের কর্মকর্তারা এক ফেডারেল এজেন্টের হাতেও রক্ত দেখতে পান। ওই এজেন্ট দাবি করেন, ধস্তাধস্তির সময় তিনিও আহত হয়েছেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আশপাশে লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা করতে পারে—এমন আশঙ্কায় তারা দ্রুত স্থানটি ত্যাগ করেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।
তবে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এজেন্টদের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ওই ব্যক্তি অভিযানের লক্ষ্য ব্যক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিলেন এবং পরিচয় জানাতে সহযোগিতা করেননি। ডিএইচএসের দাবি, পরিচয় নিশ্চিত হওয়ার পর কর্মকর্তারা তাকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি।
ঘটনাটি নিয়ে স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইলিনয়ের প্রতিনিধি জ্যান শাকোস্কি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এভানস্টনের মেয়র ড্যানিয়েল বিসও জানান, ফেডারেল কার্যক্রমের বিষয়ে শহর কর্তৃপক্ষ সতর্ক থাকবে।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, এভানস্টন পুলিশ ও